শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ঢাকা-খুলনা লং মার্চ সফল করতে মনিরামপুরে ১১ দলীয় জোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশঃ।

মাসুদ রায়হান   |   বুধবার, ২৮ অক্টোবর ২০২৬   |   প্রিন্ট   |   ৪৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ঢাকা-খুলনা লং মার্চ সফল করতে মনিরামপুরে ১১ দলীয় জোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশঃ।

আগামী ৩১ অক্টোবর ঢাকা-খুলনা-যশোর-কুষ্টিয়া লং মার্চ সফল করার লক্ষে যশোরের মনিরামপুরে ১১ দলীয় ঐক্য পরিষদের উদ্যোগে এক বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে পৌর শহরের প্রধান প্রধান সড়কে মিছিলটি প্রদক্ষিণ শেষে এক সমাবেশে মিলিত হয়।
​বাংলাদেশ জামায়াতে ইসলামী মনিরামপুর উপজেলা শাখার সভাপতি অধ্যাপক ফজলুল হকের সভাপতিত্বে এবং উপজেলা সেক্রেটারি অধ্যাপক খলিলুর রহমানের সঞ্চালনায় সমাবেশে স্থানীয় নেতৃবৃন্দ সরকারের উদ্দেশে জোরালো বক্তব্য রাখেন।
​সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে উপজেলা নায়েবে আমির মোহাম্মদ লিয়াকত আলী বলেন, “জনগণের অধিকার আদায়ের এই ঐতিহাসিক লং মার্চ কোনোমতেই বাধাগ্রস্ত করা যাবে না। জনগণের নায্য দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথের সংগ্রাম চলবে।”
​অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের নেতা অধ্যাপক আহসান হাবীব লিটন, এইচ এম শামীম, মাওলানা মো. মিজানুর রহমান, অধ্যাপক সেলিম জাহাঙ্গীর, আবু সালেহ মোহাম্মদ ওবায়দুল্লাহ, অধ্যাপক আব্দুল বারী এবং অধ্যাপক মো. আব্দুল্লাহ মোড়ল প্রমুখ।
​বক্তারা বলেন, দেশের জনগণের মৌলিক অধিকার রক্ষা এবং বর্তমান রাজনৈতিক সংকট নিরসনে আগামী ৩১ অক্টোবরের লং মার্চ এক মাইলফলক হিসেবে কাজ করবে। এ সময় বক্তারা কর্মসূচি সর্বাত্মক সফল করতে দলমত নির্বিশেষে সর্বস্তরের সাধারণ মানুষকে রাজপথে নেমে আসার উদাত্ত আহ্বান জানান।
​মিছিল ও সমাবেশে ১১ দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ সমর্থকরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com