শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ঢাকা মহানগর বিএনপির নতুন কমিটিতে ত্যাগী নেতা জবির রাসেল উপেক্ষিত; তৃণমূলে অসন্তোষ

জবি প্রতিনিধি:   |   মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ৪২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ঢাকা মহানগর বিএনপির নতুন কমিটিতে ত্যাগী নেতা জবির রাসেল উপেক্ষিত; তৃণমূলে অসন্তোষ

দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রাম, কারাবরণ ও সাংগঠনিক দায়িত্ব পালনের পরও নতুন আহ্বায়ক কমিটিতে স্থান পাননি বাংলাদেশ জাতীয়বাদী দলের বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও দক্ষিণ মহানগর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) রফিকুল ইসলাম রাসেল। এ নিয়ে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে নানা প্রশ্ন।

ঢাকা দক্ষিণ মহানগর বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটিতে স্থান পাননি সাবেক সাংগঠনিক সম্পাদক ও লালবাগের সাবেক কাউন্সিলর রফিকুল ইসলাম রাসেল। দীর্ঘদিনের রাজনৈতিক ত্যাগ, আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা এবং সাংগঠনিক অভিজ্ঞতা থাকা সত্ত্বেও কমিটিতে তার নাম না থাকায় তৃণমূল বিএনপির নেতাকর্মীদের একাংশের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে।

গত রোববার (৮ নভেম্বর) ঢাকা দক্ষিণ মহানগর বিএনপির ৪ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়। কমিটিতে আহ্বায়ক করা হয়েছে বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালামকে। সিনিয়র যুগ্ম আহ্বায়ক হয়েছেন আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল। যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন আ ন ম সাইফুল ইসলাম এবং সদস্যসচিব হয়েছেন তানভীর আহমেদ রবিন। তবে নতুন কমিটিতে জায়গা হয়নি সাবেক সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রাসেলের।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে বেড়ে ওঠা রফিকুল ইসলাম রাসেল ছাত্ররাজনীতির মধ্য দিয়ে রাজনৈতিক পথচলা শুরু করেন। পরবর্তী সময়ে রাজপথের বিভিন্ন আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা রেখে দলের একজন পরীক্ষিত কর্মী হিসেবে পরিচিতি লাভ করেন। রাজনৈতিক জীবনে তিনি ছয়বার কারাবরণ করেছেন এবং পাঁচ বছর নয় মাস সাজাপ্রাপ্ত আসামি হিসেবে ছিলেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

আওয়ামী লীগ সরকারের শাসনামলে ২০১৫ সালে এলাকার জনগণের ভোটে কাউন্সিলর নির্বাচিত হন রাসেল। এ ছাড়া দীর্ঘ চার বছর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আদালতে হাজিরাকে কেন্দ্র করে দায়িত্ব পালনের অভিজ্ঞতাও রয়েছে তার। পরবর্তী সময়ে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাংগঠনিক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি।

দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা ও সাংগঠনিক ভূমিকার পরও নতুন আহ্বায়ক কমিটিতে রাসেলের স্থান না হওয়ায় তৃণমূল পর্যায়ে নানা আলোচনা তৈরি হয়েছে। নেতাকর্মীদের একাংশের প্রশ্ন, দলের দুঃসময়ে আন্দোলন-সংগ্রামে সক্রিয় থাকা এবং সাংগঠনিক দায়িত্ব পালন করা একজন নেতাকে নতুন কমিটিতে রাখা হলো না কেন? নেতৃত্বের প্রয়োজনীয় অভিজ্ঞতা ও যোগ্যতা থাকা সত্ত্বেও তার যথাযথ মূল্যায়ন হচ্ছে কি না, তা নিয়েও প্রশ্ন তুলছেন কেউ কেউ।

তবে কমিটিতে স্থান না পাওয়া নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন রফিকুল ইসলাম রাসেল। তিনি বলেন,“আমি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের রাজনীতি থেকে আমার রাজনৈতিক পথচলা শুরু। পরবর্তী সময়ে ঢাকা দক্ষিণ মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছি। দলের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও সুসংগঠিত করার স্বার্থে আমরা প্রত্যাশা করেছিলাম, ঢাকা দক্ষিণ মহানগর বিএনপিতে একটি তারুণ্যনির্ভর কমিটি গঠন করা হবে। তারুণ্যময় নেতৃত্বের সমন্বয়ে কমিটি গঠিত হলে তা দলের জন্য আরও ভালো হতো। এর বাইরে আমার আর কোনো প্রত্যাশা নেই।”

এদিকে রাসেলের রাজনৈতিক ত্যাগ ও অবদানের যথাযথ মূল্যায়ন হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির কর্মী এহসান হক মিলন। তিনি বলেন, “রফিকুল ইসলাম রাসেল ভাইয়ের দলের জন্য দীর্ঘদিনের ত্যাগ ও আন্দোলনের যথাযথ মূল্যায়ন করা হয়নি। আল্লাহ হয়তো ভাইয়ের জন্য আরও ভালো কিছু রেখেছেন। আল্লাহর ওপর ভরসা।”

সব মিলিয়ে ঢাকা দক্ষিণ মহানগর বিএনপির নতুন আহ্বায়ক কমিটিতে রফিকুল ইসলাম রাসেলের অনুপস্থিতি তৃণমূল নেতাকর্মীদের মধ্যে আলোচনার জন্ম দিয়েছে। যদিও রাসেল নিজে দলীয় সিদ্ধান্তের প্রতি আস্থা প্রকাশ করেছেন, তবু তার রাজনৈতিক অবদান ও দীর্ঘদিনের সাংগঠনিক ভূমিকার যথাযথ মূল্যায়ন নিয়ে নেতাকর্মীদের একাংশের প্রশ্ন এখনো রয়ে গেছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com