সিনিয়র রিপোর্টার : আব্দুস সালাম মোল্লা | রবিবার, ০১ নভেম্বর ২০২৬ | প্রিন্ট | ৯ বার পঠিত | পড়ুন মিনিটে
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় দৈনিক নয়াদিগন্তের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী পালিত। উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে জনপ্রিয় জাতীয় দৈনিক ‘নয়াদিগন্ত’ পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। রবিবার সন্ধ্যায় আয়োজিত এ অনুষ্ঠানে পাঁচ পাউন্ডের একটি কেক কেটে দিনটি উদযাপন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরভদ্রাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জুলহাস হোসেন সৌরভ।
এ সময় বিশেষ অতিথি ছিলেন চরভদ্রাসন সরকারি কলেজের অধ্যক্ষ চন্দ্র মোহন হালদার। বিশেষ অতিথি ছিলেন চরভদ্রাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মো: সফর আলী।উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান বিন ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রেফাত উল্লাহ এবং উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মিজানুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন চরভদ্রাসন থানার ডিএসবির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. দাউদ হোসেন।
অনুষ্ঠানে স্থানীয় গণমাধ্যমকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন
দৈনিক দেশের কন্ঠ ফরিদপুর জেলা প্রতিনিধি ওবাংলাদেশ প্রেস ক্লাব চরভদ্রাসন উপজেলা শাখার সভাপতি সিনিয়র সাংবাদিক আব্দুস সালাম মোল্লা।
দৈনিক সমকালের চরভদ্রাসন উপজেলা প্রতিনিধি ওউপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আবুল কালাম।দৈনিক দিনকালের প্রতিনিধি মোস্তফা কামাল, দৈনিক নয়াদিগন্তের চরভদ্রাসন উপজেলা প্রতিনিধি সাজ্জাদ হোসেন সাজু, দৈনিক পর্যবেক্ষণ পত্রিকার সাংবাদিক রুবেল হোসেন এবংসাংবাদিককনটেন্ট ক্রিয়েটর মোস্তফা মাহমুদ ফানুসহ এলাকার বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ।
কেক কাটা শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা নয়াদিগন্ত পত্রিকার বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও দেশের সার্বিক উন্নয়নে এর ইতিবাচক ভূমিকার ভূয়সী প্রশংসা করেন এবং পত্রিকার উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com