শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

পাটজাত মোড়ক ব্যবহার না করায় অটো রাইস মিলকে জরিমানা

মোঃ শিমুল রানা, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) উপজেলা প্রতিনিধি:   |   বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫   |   প্রিন্ট   |   ১৯৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

পাটজাত মোড়ক ব্যবহার না করায় অটো রাইস মিলকে জরিমানা

ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার কুটি কাঠের পুল এলাকায় পণ্যে পাটজাত মোড়কের ব্যবহার না করে প্লাস্টিকের বস্তায় চাল মোড়কজাত করায় একটি অটো রাইস মিলে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ছামিউল ইসলাম। এ সময় পণ্যে পাটজাত মোড়ক ব্যবহার (আদেশ, ২০১০) লঙ্ঘনের দায়ে মো. শামীম (৫০) নামের অটো রাইস মিল মালিককে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযানে সহযোগিতা করেন পাট পরিদর্শক মো. আবদুল হান্নান ও কসবা থানা পুলিশের একটি টিম। জনস্বার্থে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান ইউএনও।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com