সিনিয়র রিপোর্টার আব্দুস সালাম মোল্লা: | শুক্রবার, ১৮ জুলাই ২০২৫ | প্রিন্ট | ৯২ বার পঠিত | পড়ুন মিনিটে
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণে ফরিদপুরে জেলা বিএনপির উদ্যোগে মৌন মিছিল করেছে।
দেখা গেছে,শুক্রবার (১৮ জুলাই) বাদ জুমা চকবাজার জামে মসজিদে জুলাই আন্দোলনের শহীদদের রূহের মাগফেরাত ও আহতদের আশু সুস্থতা কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। কালো ব্যাচ ধারণ করা হয় এরপর জনতা ব্যাংকের মোড় থেকে একটি মৌন মিছিল বের করা হয়।
এ সময় জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো: আফজাল হোসেন খান পলাশের নেতৃত্বে যুগ্ম আহ্বায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল, যুগ্ম আহ্বায়ক খন্দকার ফজলুল হক টুলু, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আলী আশরাফ নান্নু, মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এ বি সিদ্দিকী মিতুল, জেলা যুবদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেনসহ স্বেচ্ছাসেবক দল, মৎস্যজীবী দল, তাতী দল ও শ্রমিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে ফরিদপুর প্রেসক্লাবের সামনে পৌঁছে মৌন মিছিল শেষ করা হয়।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com