শফিকুল ইসলাম বাদল ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রতিনিধি: | মঙ্গলবার, ০৮ এপ্রিল ২০২৫ | প্রিন্ট | ৬৭ বার পঠিত | পড়ুন মিনিটে
ব্রাহ্মণবাড়িয়ায় লরি চাপায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছে। মঙ্গলবার (৮ এপ্রিল) সকালে কুমিল্লা-সিলেট মহাসড়কের সদর উপজেলার রামরাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার নজর দৌলত গ্রামের আমজাদ হোসেনের ছেলে তানভীর মিয়া (২৩) ও আশুগঞ্জ উপজেলার হোসেনপুর (লালপুর) গ্রামের ইদন মিয়ার ছেলে রফিকুল ইসলাম (২৫)। এ ঘটনায় আরো চারজন আহত হয়েছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন জানান, সিএনজিচালিত অটোরিকশা যোগে চালকসহ ৬ জন জেলার সদর উপজেলার চিনাইর টিটিসি ট্রেনিং সেন্টারে যাচ্ছিলো। পথিমধ্যে রামরাইল এলাকায় আসলে বিপরীত দিক থেকে আসা একটি লরি অটোরিকশাটিকে চাপা দেয়। এ ঘটনায় চালকসহ ছয়জন আহত হন।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিসৎক দু’জনকে মৃত ঘোষনা করেন। অন্য যাত্রীদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com