শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

যশোরের মনিরামপুরে পিকআপ – মোটরসাইকেল দুর্ঘটনায় একজন নিহত

যশোর জেলা প্রতিনিধিঃ   |   রবিবার, ১৭ নভেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   ৫৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

যশোরের মনিরামপুরে পিকআপ – মোটরসাইকেল দুর্ঘটনায় একজন নিহত
১০

যশোরের মণিরামপুরে পিকআপ ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে মারুফ হোসেন (১৭) নামে এক ছাত্র নিহত হয়েছেন।

রোববার সকাল সাড়ে ১০ টার দিকে যশোর-চুকনগর সড়কের বেলতলা ইউছুপের চাতাল নামক স্থানে এই দুঘটনা ঘটে। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা রিমি খাতুন নামে আরেক ছাত্রী আহত হয়। আহত রিমিকে গুরুতর অবস্থায় যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত মারুফ উপজেলা মুম্সিখানপুর গ্রামের হাসান আলীর ছেলে। আহত রিমি একই গ্রামের ইলিয়াস উদ্দীনের মেয়ে।

স্থানীয়রা জানান, এদিন নিহত মারুফ মোটরসাইকেলে করে পৌর শহরের দিকে যাচ্ছিল। সকাল সাড়ে ১০ টার দিকে বেলতলা নামক স্থানে পৌঁছালে সামনে থেকে আসা পিকআপের সাথে মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের চালক মারুফ নিহত হয়। আর সাথে থাকা রিমি খাতুন গুরুতর আহত হয়। তবে ঘাতক পিকআপটি জনগণ আটক করতে পারেনি। তারা দুজন মণিরামপুর সরকারি ডিগ্রি কলেজের ছাত্র বলে জানা গেছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com