রাণীশংকৈল(ঠাকুরগাঁও) প্রতিনিধি: | মঙ্গলবার, ০৪ মার্চ ২০২৫ | প্রিন্ট | ৮৭ বার পঠিত | পড়ুন মিনিটে
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌর আ’ লীগ নেতা ও উপজেলা পূজা উৎযাপন কমিটির সাধারণ সম্পাদক সাধন বসাককে গ্রেফতার করেছে থানা পুলিশ। মঙ্গলবার(৪ মার্চ) ভোর ৪ টায় তাকে উপজেলা গোরকই মন্দির মেলা থেকে গ্রেফতার করা হয়। সাধন মৃত ডা: নিত্যানন্দ বসাকের ছেলে। রাণীশংকৈল থানার ওসি আরশেদুল হক এ তথ্য নিশ্চিত করেন। ওসি আরও জানান, সাধন বসাককে পূর্বের দায়ের করা মামলায় গ্রেফতার করা হয়েছে এবং তাকে জেলা জেলহাজতে পাঠানো হয়েছে।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com