শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

শহীদ বুদ্ধিজীবী দিবস-২০২৪ উপলক্ষে জেলা পুলিশ যশোরের বিনম্র শ্রদ্ধাঞ্জলি অর্পণ

মাসুদ রায়হান   |   শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   ৮৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

শহীদ বুদ্ধিজীবী দিবস-২০২৪ উপলক্ষে  জেলা পুলিশ যশোরের বিনম্র শ্রদ্ধাঞ্জলি অর্পণ
১১

আজ ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস। ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর দেশের বিশিষ্ট বুদ্ধিজীবী ও বরেণ্য ব্যক্তিবর্গ নির্মম হত্যাযজ্ঞের শিকার হন। জাতির এই বীর শহীদদের স্মরণে যথাযথ মর্যাদায় যশোরে দিবসটি পালিত হচ্ছে। ১৪/১২/২০২৪ সকাল ০৮.৩০ ঘটিকায় জাতির সূর্য সন্তানদের স্মরণে যশোর সদর থানাধীন রায়পাড়া শংকরপুর বধ্যভূমিতে নির্মিত বুদ্ধিজীবী স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে বিনম্র শ্রদ্ধাজ্ঞাপন করেন যশোর জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ জিয়াউদ্দিন আহম্মেদ মহোদয় সহ জেলা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাগণ।

এসময় আরো উপস্থিত ছিলেন জনাব নূর-ই-আলম সিদ্দিকী, অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ) যশোর, জনাব মোঃ আবুল বাশার, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্ ) যশোর, জনাব মোঃ রুহুল আমিন, অতিরিক্ত পুলিশ সুপার ডিএসবি, যশোর, জনাব জুয়েল ইমরান, অতিরিক্ত পুলিশ সুপার “ক” সার্কেল, যশোর সহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্সবৃন্দ।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com