শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

​শার্শা উপজেলা সাংবাদিক ঐক্য পরিষদের বিশেষ সাধারণ সভা

জয়নাল আবেদীন   |   বুধবার, ১৫ জুলাই ২০২৬   |   প্রিন্ট   |   ১৫৩৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

​শার্শা উপজেলা সাংবাদিক ঐক্য পরিষদের বিশেষ সাধারণ সভা

যশোরের শার্শা উপজেলায় সাংবাদিকদের সর্ববৃহৎ সংগঠন ‘শার্শা উপজেলা সাংবাদিক ঐক্য পরিষদ’-এর বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

​বুধবার (১৫ জুলাই) সকাল ১১টায় বেনাপোল পৌর ‘বিয়ে বাড়ি’ কমিউনিটি সেন্টারে উৎসবমুখর পরিবেশে এই সভা অনুষ্ঠিত হয়।

​সভায় উপস্থিত সাংবাদিকরা সংগঠনের সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার পাশাপাশি বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

​সাংবাদিকদের কাজের মান ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বিশেষ উদ্যোগ গ্রহণ। উপজেলার কর্মরত সকল সাংবাদিকদের মধ্যে সুদৃঢ় ঐক্য বজায় রাখা। সাংবাদিকদের পেশাগত অধিকার রক্ষা এবং তাঁদের সার্বিক কল্যাণে একযোগে কাজ করার অঙ্গীকার।

​সংগঠনের সভাপতি আজিজুল হকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আইয়ুব হোসেনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলার সিনিয়র সাংবাদিক আসাদুজ্জামান আসাদ,জামাল হোসেন ​আব্দুস সালাম গফ্ফার ছন্দ,আলতাফ মাহমুদ ​এনামুল হক, জিএম আশরাফ,আনিসুর রহমান, আরিফুর রহমান,শেখ নাসির উদ্দিন ​শাহিন হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, সমাজ ও রাষ্ট্রের কল্যাণে বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা চর্চার কোনো বিকল্প নেই। সাংবাদিকদের নিজেদের অধিকার আদায় ও পেশাগত মানোন্নয়নে ঐক্যের শক্তি সবচেয়ে বড় হাতিয়ার। গণমাধ্যমের ইতিবাচক ভূমিকাকে আরও জোরদার করতে আমাদের সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে।

বিশেষ এই সাধারণ সভায় শার্শা উপজেলা সাংবাদিক ঐক্য পরিষদের কার্যনির্বাহী কমিটির সকল পর্যায়ের নেতৃবৃন্দ, সাধারণ সদস্য এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। সভা শেষে সংগঠনের ভবিষ্যৎ রূপরেখা নিয়ে সর্বসম্মতিক্রমে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com