শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

সাতকানিয়ায় অবৈধ মাঠি কাটার বিরুদ্ধে যৌথ অভিযান

নুরুল কবির   |   বুধবার, ১৪ মে ২০২৫   |   প্রিন্ট   |   ৩২৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সাতকানিয়ায় অবৈধ মাঠি কাটার বিরুদ্ধে  যৌথ অভিযান

চট্টগ্রামের সাতকানিয়ায় কৃষিজমির উপরিভাগের মাটি (টপসয়েল) কাটার বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করেছে সাতকানিয়া উপজেলা প্রশাসন, বাংলাদেশ সেনাবাহিনী ও সাতকানিয়া থানা পুলিশ। বুধবার (১৩ মে) দিবাগত রাত ১২ টা থেকে ৩ টা পর্যন্ত উপজেলার ছদাহা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের হাজীরখীল এলাকায় পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন, সাতকানিয়া উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মিল্টন বিশ্বাস।

এ সময় অভিযানে সহযোগিতা করেন, সাতকানিয়া সেনা ক্যাম্পে কর্মরত মেজর ফারহান ও সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহেদুল ইসলাম। অভিযানে মোবাইল কোর্টের উপস্থিতি টের পেয়ে দুষ্কৃতিকারীরা পালিয়ে যায়। পরে ৩টি ডাম্পার আটক ও ২টি এক্সক্যাভেটর বিকল করে দেওয়া হয়। জনস্বার্থে উপজেলা প্রশাসনের এধরণের অভিযান চলমান থাকবে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com