শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

সুন্দরবনের শামুক পাচারের সময় আটক ১, ৬০ কেজি শামুক জব্দ

বিএম আলামিন ইসলাম   |   শনিবার, ৩১ অক্টোবর ২০২৬   |   প্রিন্ট   |   ১৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সুন্দরবনের শামুক পাচারের সময় আটক ১, ৬০ কেজি শামুক জব্দ

সুন্দরবন থেকে আহরণ করা শামুক পাচারের সময় খুলনার কয়রায় মফিজুল ইসলাম (৪২) নামের এক ব্যক্তিকে আটক করেছে বন বিভাগ। এ সময় তাঁর কাছ থেকে প্রায় ৬০ কেজি শামুক জব্দ করা হয়। সুন্দরবনের জীববৈচিত্র্য ও পরিবেশের জন্য গুরুত্বপূর্ণ এই শামুক অবৈধভাবে সংগ্রহ ও পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তাঁকে আটক করা হয়েছে।
শনিবার (৩১ অক্টোবর) দুপুর ১২টার দিকে কয়রা উপজেলার ঘোলপাড়া গ্রামে সাইদুলের বাড়ির পাশ থেকে তাঁকে আটক করা হয়।
বন বিভাগ সূত্রে জানা যায়, সুন্দরবন থেকে শামুক সংগ্রহ করে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে কাশিয়াবাদ ফরেস্ট স্টেশনের বনরক্ষীরা অভিযান পরিচালনা করেন। অভিযানের একপর্যায়ে ঘোলপাড়া গ্রামে সন্দেহভাজন মফিজুল ইসলামকে আটক করা হয়। এ সময় তাঁর কাছে থাকা ৬০ কেজি শামুক জব্দ করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কাশিয়াবাদ ফরেস্ট স্টেশন কর্মকর্তা সাদেকুর রহমান বলেন, সুন্দরবনের শামুক পাচার হচ্ছে—এমন তথ্যের ভিত্তিতে বন বিভাগের একটি দল ঘোলপাড়া গ্রামে অভিযান চালায়। অভিযানে ১৬০ কেজি শামুকসহ মফিজুল ইসলামকে আটক করা হয়েছে। সুন্দরবনের প্রাকৃতিক সম্পদ রক্ষায় বন বিভাগের অভিযান অব্যাহত থাকবে।
সুন্দরবন পশ্চিম বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এ জেড এম হাছানুর রহমান বলেন, এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।
সংশ্লিষ্টদের মতে, সুন্দরবনের প্রাকৃতিক সম্পদ ও জীববৈচিত্র্য রক্ষায় অবৈধভাবে শামুক আহরণ এবং পাচার বন্ধ করা জরুরি। সুন্দরবনের খাদ্যশৃঙ্খল ও প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখতে বিভিন্ন জলজ প্রাণী ও শামুক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই এ ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে বন বিভাগের নিয়মিত নজরদারি ও অভিযান আরও জোরদার করার দাবি জানিয়েছেন সচেতন মহল।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও

.

Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com