শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

হোসেনপুর মহিলা কলেজে ঈদে মিলাদুন্নবী উদযাপন

হোসেনপুর প্রতিনিধি   |   সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   ৫৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

হোসেনপুর মহিলা কলেজে ঈদে মিলাদুন্নবী উদযাপন

পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন উপলক্ষে কিশোরগঞ্জের হোসেনপুর মহিলা কলেজের উদ্যোগে আলোচনা সভা, ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরস্কার বিতরণ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।   সোমবার (১৬ সেপ্টেম্বর ) সকাল এগারো ঘটিকায় কলেজ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। কলেজের (ভারপ্রাপ্ত ) অধ্যক্ষ আব্দুল হাকিম এর সভাপতিত্বে ও পদার্থ বিজ্ঞানের প্রভাষক মোঃ হুমায়ুন কবিরের সঞ্চালনায় আলোচনা করেন এডহক কমিটির শিক্ষক প্রতিনিধি নুরুল আজম, সহকারী অধ্যাপক মোহাম্মদ তাজুল ইসলাম, আব্দুল ওয়াদুদ,কুতুবুল আলম ,জিয়াউর রহমান, মোহাম্মদ কামাল উদ্দিন, ছাবিকুন্নাহার, আশরাফ আহমেদ,মাহফুজুল হক প্রমুখ।

এছাড়া অনুষ্ঠানে নাত পরিবেশন করে একাদশ শ্রেণির ছাত্রী সুমনা আক্তার, রিক্তা আক্তার, সুমনা আক্তার, জ্যোতি আক্তার।অনুষ্ঠানের শেষে কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেওয়া হয়।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com