শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

কসবা সীমান্তে ভারতীয় রক্ষীবাহিনী বিএসএফ গুলিতে দুই বাংলাদেশি আহত

শফিকুল ইসলাম বাদল,ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রতিনিধি:   |   মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   ৬৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কসবা সীমান্তে ভারতীয় রক্ষীবাহিনী বিএসএফ গুলিতে দুই বাংলাদেশি আহত
১১

ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি যুবক আহত হয়েছে। সোমবার রাতে আহত দু’জনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এর আগে সোমবার বিকেলে কসবা উপজেলার বায়েক ইউনিয়নের পুটিয়া সীমান্তে এ ঘটনা ঘটে।

মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুরে বিজিবি ৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এ. এম. জাবের বিন জব্বার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।আহতরা হলেন নেত্রকোনার বারহাট্টার আজিজ মিয়ার ছেলে মো. রুকন উদ্দিন (৩৫) ও কসবা উপজেলার বায়েক ইউনিয়নের পুঁটিয়া গ্রামের রাজ্জাক মিয়ার ছেলে জাকির হোসেন (৩০)। তাঁদের শরীরের বিভিন্ন স্থানে গুলির চিহ্ন রয়েছে বলে জানিয়েছেন কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক।বিজিবি৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এ. এম. জাবের বিন জব্বার জানান, দুপুরের দিকে দু,দেশের পতাকা বৈঠকের মাধ্যমে বিষয়টি অবহিত করে প্রতিবাদ জানানো হয়েছে।

ভবিষ্যতে এ ধরনের ঘটনা যেন আর না ঘটে সে ব্যাপারেও বিএসএফকে বিজিবি’র পক্ষ থেকে জোরালো ভাবে জানানো হয়।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com