শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

গাইবান্ধায় স্ত্রীকে হত্যা করে ঘাতক স্বামী পলাতক

আনোয়ার হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ   |   মঙ্গলবার, ১০ জুন ২০২৫   |   প্রিন্ট   |   ১৯৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

গাইবান্ধায় স্ত্রীকে হত্যা করে ঘাতক স্বামী পলাতক
১৯

গাইবান্ধার সুন্দরগঞ্জে পারিবারিক কলহের জেরে জনতা বেগম নামে এক গৃহবধূকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামী আব্দুল লতিফের বিরুদ্ধে।

মঙ্গলবার সকালে উপজেলার কাপাসিয়া ইউনিয়নের ভাটি কাপাসিয়া গ্রামের কছিম বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, আব্দুল লতিফ ও জনতা বেগমের মধ্যে দীর্ঘদিন ধরে দাম্পত্য কলহ চলছিল। সকালে তাদের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে লতিফ ক্ষিপ্ত হয়ে ধারালো অস্ত্র দিয়ে স্ত্রীকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করেন। এতে ঘটনাস্থলেই জনতা বেগমের মৃত্যু হয়। পরে লাশ বাড়ির পাশের একটি কাঠের সাঁকোর ওপর ফেলে রেখে পালিয়ে যান অভিযুক্ত স্বামী আব্দুল লতিফ। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল হাকিম আজাদ বলেন, “ময়নাতদন্তের জন্য মরদেহ গাইবান্ধা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মামলার প্রস্তুতিসহ অভিযুক্ত আব্দুল লতিফকে আটকের চেষ্টা চলছে।”

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com