শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

চরভদ্রাসনের দক্ষিণ নবাবগঞ্জখালাসী ডাঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয় সর্বোচ্চ বৃত্তিপ্রাপ্ত সাফল্য

আব্দুস সালাম মোল্লা   |   রবিবার, ১২ জুলাই ২০২৬   |   প্রিন্ট   |   ১৫৯৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

চরভদ্রাসনের দক্ষিণ নবাবগঞ্জখালাসী ডাঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয় সর্বোচ্চ বৃত্তিপ্রাপ্ত সাফল্য

চরভদ্রাসন উপজেলার ৭নং দক্ষিণ নবাবগঞ্জ খালাসী ডাঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয় এবার প্রাথমিক বৃত্তি পরীক্ষায় উপজেলার ৫৪ টিসরকারি প্রাথমিক বিদ্যালয়ের চেয়ে সর্বোচ্চ বৃত্তিপ্রাপ্ত সাফল্য অর্জন করেছেন। দক্ষিণ নবাবগঞ্জ খালাসী ডাঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয় হতে মোট ৮ জন শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে।
পাঁচজন ট্যালেন্টপুল গ্রেডে
ওএকজন সাধারণ গ্রেডে বৃত্তি প্রাপ্ত হয়েছে।যাএযাবৎকালের মধ্য শ্রেষ্ঠ।
প্রাপ্ত ফলাফলে ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করেছে(১)রফিকুল ইসলামের ওসাবিহা আক্তারের তার কন্যা জান্নাতুল ফেরদৌস। (২)রফিক মোল্লা ওসুমি আক্তারের কন্যা তাবাসসুম ইসলাম।(৩)বাচ্চু মৃধা ওপারভিন আক্তারের কন্যা জান্নাতুল। (৪)কালাম মোল্লা ও রিক্তা আক্তারের কন্যা কানিজ ফাতেমা (৫)শ্যামল চন্দ্র বৈরাগীও মুক্তা রানী বৈরাগীর পুত্র বিপ্লব বৈরাগী । এছাড়া সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে(৬)কালাম মোল্লা শাহনাজওপারভীনের কন্যা তাসফিয়া ইসলাম।
অজো পাড়াগাঁয়ে ও অভূতপূর্ব রেজাল্ট পাঁচটি ট্যালেন্টপুলে ওএকটি সাধারণ গ্রেডে বৃত্তি লাভ করায় উপজেলা শিক্ষানুরাগীদের
অভিভূত হয়েছেন।
বিদ্যালয়ের এ অভূতপূর্ব সাফল্যের কারণ সম্পর্কে জানতে চাইলে প্রধান শিক্ষক সুফিয়া খাতুন বলেন, “এই সাফল্যের পেছনে সবচেয়ে বড় অবদান শিক্ষার্থীদের কঠোর অধ্যবসায়, তাদের অভিভাবকদের সার্বক্ষণিক দিকনির্দেশনা এবং আমাদের বিদ্যালয়ের শিক্ষকদের আন্তরিক ও নিয়মিত পাঠদান। শিক্ষার্থীদের প্রতি বিশেষ যত্ন ও নিবিড় পরিচর্যাও এ অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এটি আমাদের সবার সম্মিলিত প্রচেষ্টার ফল।”
এ ব্যাপারে উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান জানান, বিদ্যালয় এর শিক্ষকরা নিয়মিত সঠিক সময়ে শিক্ষার মান উন্নয়নে অক্লান্ত সঠিক গাইডলাইন ওঅক্লান্ত পরিশ্রম এবং অভিভাবকদের আন্তরিক প্রচেষ্টায়ই উপজেলা শ্রেষ্ঠত্ব বৃত্তির রেজাল্ট টি করেছে।
বিদ্যালয়ের এ সাফল্যে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবকসহ এলাকাবাসীর মধ্যে আনন্দের উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, আগামী দিনেও এ ধারা অব্যাহত থাকবে এবং বিদ্যালয়টি শিক্ষার মানোন্নয়নে আরও উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করবে বলে শিক্ষানুরাগীরা সুশীল সমাজ প্রত্যাশা করছে ।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com