তৌফিক আলম চৌধুরী | বুধবার, ১৫ জুলাই ২০২৬ | প্রিন্ট | ৪০৮ বার পঠিত | পড়ুন মিনিটে
টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় চন্দনাইশ উপজেলার বরকল ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে পানিবন্দী ও ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী জনাব মুহাম্মদ মোরশেদুল আলম শিকদার টিপু।
বাংলাদেশ ইসলামী যুবসেনা চন্দনাইশ উপজেলা শাখার এই সাধারণ সম্পাদকের ব্যক্তিগত উদ্যোগে এবং সক্রিয় উপস্থিতিতে বরকলের বন্যাকবলিত বিভিন্ন ওয়ার্ডে পানিবন্দী পরিবারের মাঝে জরুরি খাদ্য ও ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
বন্যাদুর্গত এলাকার ঘরে ঘরে গিয়ে এই ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়া হয়। বিতরণকৃত ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, তেল, আলু, পেঁয়াজ, চিঁড়ে ও দিয়াশলাইসহ নিত্যপ্রয়োজনীয় শুকনো ও রান্না করা খাবার।
ত্রাণ বিতরণকালে বিশিষ্ট সমাজসেবক ও যুবসেনা নেতা জনাব মুহাম্মদ মোরশেদুল আলম শিকদার টিপু বলেন,
”টানা বর্ষণ ও বন্যায় আমাদের বরকলের বহু মানুষ পানিবন্দী হয়ে মানবেতর জীবনযাপন করছেন। এই কঠিন বিপদে সহমর্মিতা নিয়ে মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। মানবিক দিক বিবেচনা করে আমার এই ক্ষুদ্র প্রয়াস। বন্যাকবলিত এলাকার পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সামর্থ্য অনুযায়ী আমাদের এই মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।”
তিনি এলাকার বিত্তবান সমাজসেবক ও প্রবাসীদের প্রতি আহ্বান জানিয়ে আরও বলেন, “সরকারি উদ্যোগের পাশাপাশি আমাদের এলাকার প্রতিটি সামর্থ্যবান মানুষের উচিত এই মুহূর্তে দুর্গত ও পানিবন্দী মানুষদের সহযোগিতায় এগিয়ে আসা।”
ত্রাণ বিতরণকালে এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সমাজকর্মী এবং বাংলাদেশ ইসলামী যুবসেনা ও ছাত্রসেনার বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। দুর্গত এলাকায় জরুরি মুহূর্তে এমন আন্তরিক সহায়তা পাওয়ায় স্থানীয় বাসিন্দারা জনাব মোরশেদুল আলম শিকদার টিপুর প্রতি গভীর কৃতজ্ঞতা ও ধন্যবাদ প্রকাশ করেছেন।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com