অলি উল্লাহ ভূঁইয়া | শনিবার, ২৫ জুলাই ২০২৬ | প্রিন্ট | ১৪৫০ বার পঠিত | পড়ুন মিনিটে
কুমিল্লার নবগঠিত বাঙ্গরা উপজেলার রামচন্দ্রপুর উত্তর ইউনিয়নে হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব উল্টো রথযাত্রা গতকাল (শুক্রবার) ধর্মীয় ভাবগাম্ভীর্য, উৎসবমুখর পরিবেশ ও ব্যাপক আনন্দ-উৎসাহের মধ্য দিয়ে পালিত হয়েছে।

উল্টো রথযাত্রা উপলক্ষে রামচন্দ্রপুর কালীমন্দির প্রাঙ্গণ থেকে সুসজ্জিত রথ নিয়ে ভক্তরা শোভাযাত্রায় অংশ নেন। শোভাযাত্রায় নারী-পুরুষ, শিশু-কিশোরসহ বিভিন্ন বয়সী শত শত ভক্ত অংশগ্রহণ করেন। ভক্তদের হরিনাম সংকীর্তন, প্রার্থনা ও ধর্মীয় আচার-অনুষ্ঠানে পুরো এলাকা উৎসবের আবহে মুখরিত হয়ে ওঠে। অংশগ্রহণকারীরা ধর্মীয় সম্প্রীতি ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠান সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেন।
অনুষ্ঠানে উপস্থিত বক্তারা বলেন, সকল ধর্মের মানুষের পারস্পরিক সম্প্রীতি, সহাবস্থান ও সৌহার্দ্য বজায় থাকলে সমাজে শান্তি প্রতিষ্ঠা সম্ভব। তারা ভবিষ্যতেও এ ধরনের ধর্মীয় অনুষ্ঠান নির্বিঘ্নে ও সুশৃঙ্খলভাবে আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেন।
এ সময় মুরাদনগরের মাননীয় সংসদ সদস্যের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং ধর্মীয় সম্প্রীতি ও উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে উপস্থিত সকলের কাছে বিশেষ দোয়া কামনা করা হয়।
রামচন্দ্রপুর কালীমন্দির পরিচালনা কমিটির নেতৃবৃন্দ সকল ধর্মের মানুষের সহযোগিতা ও দোয়া কামনা করে বলেন, ভবিষ্যতেও যেন শান্তিপূর্ণ ও সুন্দর পরিবেশে সকল ধর্মীয় অনুষ্ঠান আয়োজন করতে পারেন এবং সম্প্রীতির এই বন্ধন আরও সুদৃঢ় হয়—এ জন্য তারা সবার আন্তরিক সহযোগিতা ও আশীর্বাদ প্রত্যাশা করেন।
উৎসবটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় স্থানীয় সুধীজন, ভক্তবৃন্দ এবং এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেন।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com