মাসুদ রায়হান | সোমবার, ২৪ অগাস্ট ২০২৬ | প্রিন্ট | ১৬৯৫ বার পঠিত | পড়ুন মিনিটে
মনিরামপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিন্টুর শারীরিক অবস্থার খোঁজখবর নিতে ঢাকার গুলশান কন্টিনেন্টাল হাসপাতালে যান মনিরামপুর উপজেলা বিএনপির বারবার নির্বাচিত সাবেক সভাপতি ও সাবেক মেয়র, জননেতা আলহাজ্ব অ্যাডভোকেট শহীদ মো. ইকবাল হোসেন।
এ সময় তিনি হাসপাতালে চিকিৎসাধীন আসাদুজ্জামান মিন্টুর শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তার চিকিৎসার বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন। তার দ্রুত সুস্থতা কামনা করেন তিনি।
এ সময় মনিরামপুর উপজেলা বিএনপির নেতৃবৃন্দসহ ঢাকার বিভিন্ন পর্যায়ের বিএনপি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা আসাদুজ্জামান মিন্টুর সার্বিক খোঁজখবর নেন এবং তার সুস্থতার জন্য দোয়া কামনা করেন।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com