নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬ | প্রিন্ট | ১০২ বার পঠিত | পড়ুন মিনিটে
শারদীয় দুর্গোৎসবের মধ্য দিয়ে ধর্মীয় সম্প্রীতি, সৌহার্দ্য ও পারস্পরিক ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনের সংসদ সদস্য এস সরফুদ্দিন আহমেদ সান্টু।
সোমবার (২০ অক্টোবর) বরিশালের উজিরপুর উপজেলার সাতলা, হারতাসহ বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
এদিন পশ্চিম সাতলা সার্বজনীন শ্রীশ্রী রাধাগোবিন্দ ও দুর্গা মন্দির পরিদর্শন করেন সংসদ সদস্য। এ সময় তিনি পূজার সার্বিক আয়োজন, প্রস্তুতি ও নিরাপত্তাব্যবস্থা সম্পর্কে খোঁজখবর নেন। পাশাপাশি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানান।
মন্দির কমিটির সভাপতি বিপুল বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলী সুজা, উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুল ইসলাম এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. হুমায়ুন খান।
এ ছাড়া উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি এস এম আলাউদ্দিন, সহসভাপতি মো. আনোয়ার হোসেন মল্লিক, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সরদার সিদ্দিকুর রহমান, উজিরপুর পৌর যুবদলের আহ্বায়ক মো. শাহাবুদ্দিন আকন সাবু, মন্দির কমিটির সাধারণ সম্পাদক মহানন্দ মন্ডল, সাতলা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মেজবাহ আহমেদ, সাধারণ সম্পাদক মো. হালিম বিশ্বাস ও সাংগঠনিক সম্পাদক মো. ইলিয়াস হাওলাদারসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।
পরিদর্শনকালে মন্দির কমিটির পক্ষ থেকে সংসদ সদস্যকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। এ সময় তিনি মন্দিরের অবকাঠামোগত উন্নয়ন ও অসমাপ্ত কাজগুলো দ্রুত সম্পন্ন করার আশ্বাস দেন।
দুর্গোৎসবকে কেন্দ্র করে বিভিন্ন পূজামণ্ডপে আয়োজক, ভক্ত ও স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করেন সংসদ সদস্য। এ সময় ধর্মীয় সম্প্রীতি বজায় রাখা, উৎসবের আনন্দ সবার মধ্যে ছড়িয়ে দেওয়া এবং শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদযাপনের ওপর গুরুত্বারোপ করা হয়।
ফারদিন নিয়াজ
উজিরপুর, বরিশাল।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com