মাসুদ রায়হান | বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ | প্রিন্ট | ২৬ বার পঠিত | পড়ুন মিনিটে
কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত যশোরের মনিরামপুরের একই পরিবারের চার সদস্যের মরদেহ ১১ দিন পর নিজ বাড়িতে পৌঁছেছে। বুধবার (২৮ অক্টোবর) সকাল ৭টার দিকে শীতাতপনিয়ন্ত্রিত অ্যাম্বুলেন্সে করে মরদেহগুলো মনিরামপুর উপজেলার মোহনপুর গ্রামের বাড়িতে আনা হয়। প্রিয়জনদের হারিয়ে শোকের মাতমে ভারী হয়ে ওঠে পুরো এলাকার পরিবেশ।
নিহতরা হলেন—নাহিদুর রহমান তুহিন (৪১), তাঁর স্ত্রী আফসানা তানজি (৩৬) এবং তাঁদের দুই শিশু কন্যা রুজাইনা ইনায়া (৭) ও সুনাইনা ইহানা (৩)। একই পরিবারের চার সদস্যের এমন মর্মান্তিক মৃত্যুতে স্বজন, প্রতিবেশী ও এলাকাবাসীর মধ্যে নেমে এসেছে গভীর শোকের ছায়া।

মরদেহ দেখতে স্বজন-প্রতিবেশীদের ভিড়
বুধবার সকালে মরদেহ বাড়িতে পৌঁছানোর খবর ছড়িয়ে পড়লে নিহতদের শেষবারের মতো একনজর দেখতে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাতে মোহনপুরের বাড়িতে ভিড় করেন স্বজন ও এলাকাবাসী। স্থানীয় আশপাশের মসজিদ থেকে চারটি খাটিয়া আনা হয়। অন্যদিকে পারিবারিক কবরস্থানে পাশাপাশি চারটি কবর খোঁড়ার কাজ শুরু হয়।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়, বুধবার দুপুরে মরদেহগুলোর গোসল সম্পন্ন করে বিকেল ৩টায় স্থানীয় বাঁধাঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে পাশাপাশি চারজনকে দাফন করার প্রস্তু
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com