শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

গোয়ালন্দে নানা আয়োজনে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত; আনন্দ র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত

সোহাগ মিয়া   |   বুধবার, ২৮ অক্টোবর ২০২৬   |   প্রিন্ট   |   ৪২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

গোয়ালন্দে নানা আয়োজনে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত; আনন্দ র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা ও পৌর যুবদলের যৌথ উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

​উপজেলা যুবদলের সদস্য সচিব সানোয়ার আহমেদের সভাপতিত্বে এবং পৌর যুবদলের সদস্য সচিব কামরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানটি পরিচালিত হয়।

​প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আনন্দ র‍্যালিটি গোয়ালন্দ বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালি শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার এবং সাধারণ মানুষের অধিকার আদায়ের আন্দোলনে যুবদল সবসময় রাজপথে সক্রিয় রয়েছে এবং ভবিষ্যতেও যেকোনো আন্দোলন-সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করবে।

​এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রাজিবুল হাসান, দৌলতদিয়া ইউনিয়ন যুবদলের সদস্য সচিব হারুনুর রশিদ হারুন, দেবগ্রাম ইউনিয়ন যুবদলের আহ্বায়ক রোকন দেওয়ান, ছোট ভাকলা ইউনিয়ন যুবদলের সদস্য সচিব বকুল, উজানচর ইউনিয়ন যুবদলের সদস্য সবুর শেখ, শামীম মৃধাসহ উপজেলা ও পৌর যুবদলের বিভিন্ন ইউনিয়ন থেকে আগত কয়েকশ নেতাকর্মী।

​র‍্যালি ও সমাবেশে যুবদলের বিভিন্ন স্তরের নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ পুরো এলাকায় এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি করে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com