কয়রা (খুলনা) প্রতিনিধি: বিএম আলামিন ইসলাম: | রবিবার, ০১ নভেম্বর ২০২৬ | প্রিন্ট | ১৬ বার পঠিত | পড়ুন মিনিটে
খুলনার কয়রায় যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে জাতীয় যুব দিবস ২০২৬ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১ নভেম্বর) সকাল ১০টায় কয়রা উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর, কয়রার আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আব্দুল্লাহ আল বাকী।
এবারের জাতীয় যুব দিবসের প্রতিপাদ্য ছিল ‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’। দিবসটি উপলক্ষে আয়োজিত র্যালিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, যুব সংগঠনের প্রতিনিধি ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন।
আলোচনা সভায় যুবসমাজের সম্ভাবনা, দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, আত্মকর্মসংস্থান এবং দেশ গঠনে তরুণদের ভূমিকার গুরুত্ব তুলে ধরা হয়।
বক্তারা বলেন, যুবসমাজ একটি দেশের সবচেয়ে বড় শক্তি ও সম্ভাবনার জায়গা। দেশের উন্নয়ন ও অগ্রগতিকে ত্বরান্বিত করতে যুবকদের দক্ষ, আত্মনির্ভরশীল ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। প্রশিক্ষণ, প্রযুক্তিগত জ্ঞান ও কর্মমুখী শিক্ষার মাধ্যমে তরুণদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা গেলে দেশের অর্থনীতি আরও সমৃদ্ধ হবে।
তাঁরা আরও বলেন, মাদক, বাল্যবিবাহ, বেকারত্ব ও সামাজিক অবক্ষয় থেকে যুবসমাজকে দূরে রেখে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে। একটি সুন্দর, সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে যুবকদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com