ডেস্ক রিপোর্ট : | মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬ | প্রিন্ট | ১৭ বার পঠিত | পড়ুন মিনিটে
শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার মাটি ও মানুষের পরিচিত মুখ, জিটিভির শেরপুর জেলা প্রতিনিধি এবং ‘বাংলার কাগজ’ পত্রিকার সম্পাদক মনিরুল ইসলাম মনিরের বিরুদ্ধে একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। সম্প্রতি মাদকের বিরুদ্ধে তাঁর কঠোর অবস্থান ও সাহসী সাংবাদিকতার কারণে ক্ষিপ্ত হয়ে একটি দুষ্কৃতিকারী চক্র তাঁর ও তাঁর বৃদ্ধ মায়ের বিরুদ্ধে নানা ধরনের মিথ্যা তথ্য ছড়াচ্ছে, যা অত্যন্ত ন্যাক্কারজনক ও দুঃখজনক।
সাংবাদিক মনিরুল ইসলাম মনির সবসময়ই তাঁর কলমের মাধ্যমে সাধারণ মানুষের জনদুর্ভোগ, অন্যায় এবং দুর্নীতির চিত্র সাহসিকতার সাথে তুলে ধরে আসছেন। তিনি শেরপুর জেলার অন্যতম নির্ভীক ও আপসহীন সাংবাদিক। বিশেষ করে, নালিতাবাড়ী থেকে প্রথম কোনো জাতীয় দৈনিক বা পত্রিকার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করাটা এলাকার জন্য একটি গৌরবের বিষয়। আর এই সাফল্য ও জনপ্রিয়তাই একটি কুচক্রী মহলের গাত্রদাহের প্রধান কারণ।
সাংবাদিক নামের কিছু সুবিধাবাদী ও দুষ্কৃতিকারী ব্যক্তি এই অর্জনকে সহ্য করতে না পেরে মিথ্যা অপপ্রচারের মাধ্যমে তাঁকে দমানোর অপচেষ্টা চালাচ্ছে। আমরা এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
দ্রুত এই কুচক্রী মহল ও হলুদ সাংবাদিকদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। সত্য ও ন্যায়ের পক্ষে সাংবাদিক মনিরুল ইসলাম মনিরের এই লড়াইয়ে আমরা তাঁর পাশে আছি এবং ভবিষ্যতেও থাকবো।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com