শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

চাঁপাইনবাবগঞ্জে সংঘর্ষে লিপ্ত অবস্থায় ২ সন্ত্রাসী গ্রেপ্তার: ককটেল ও রামদা উদ্ধার

বদিউজ্জামান রাজাবাবু  ​চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:   |   মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

চাঁপাইনবাবগঞ্জে সংঘর্ষে লিপ্ত অবস্থায় ২ সন্ত্রাসী গ্রেপ্তার: ককটেল ও রামদা উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ শহরের রেলস্টেশন বস্তি এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঘটে যাওয়া সহিংস সংঘর্ষ থেকে দেশীয় অস্ত্র ও ককটেলসহ দুই আসামীকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৫)।

​সোমবার (২ নভেম্বর ২০২৬) বিকেল সাড়ে ৫টার দিকে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১নং ওয়ার্ডস্থ রেলস্টেশন বস্তি এলাকায় অভিযান পরিচালনা করে এসআরবি-৫, রাজশাহী, সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি চৌকস অপারেশন দল।

​গ্রেপ্তারকৃত আসামীরা হলেন বরুণ চাঁপাইনবাবগঞ্জ সদর থানার আলীনগর টেকনিক্যাল মোড় এলাকার মৃত সাদ আক্কাছ আলী নোমানের ছেলে মোঃ মাসুম আলী (৩০) এবং মোঃ মেজর আলীর ছেলে মোঃ মেহেদী হাসান (২৮)।

​এসআরবি সূত্রে জানা যায়, রেলস্টেশন বস্তি এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী মারামারি ও সংঘর্ষ চলছে— এমন গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-১ এর আভিযানিক দল দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়। বাহিনীটির উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে ঘটনাস্থল থেকেই দুই আসামীকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

​পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সামনে তল্লাশি চালিয়ে ১নং আসামী মাসুম আলীর দেখানো মতে একটি সাদা প্লাস্টিকের বালতির ভেতর থেকে কসটেপে মোড়ানো ০৩টি তাজা ককটেল এবং ২নং আসামী মেহেদী হাসানের ডানহাত থেকে ০১টি কাঠের হাতলযুক্ত রামদা জব্দ করা হয়।

​এ বিষয়ে এসআরবি কর্মকর্তা জানান, দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধীদের আইনের আওতায় আনতে এসআরবি প্রতিষ্ঠালগ্ন থেকেই নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় এ অভিযান পরিচালিত হয়।

​গ্রেপ্তারকৃত আসামী এবং উদ্ধার করা আলামতসমূহ পরবর্তী আইনানুগ ব্যবস্থার জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com