শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

বীর মুক্তিযোদ্ধার জানাজা ও দাফনে বাধা, বরগুনায় প্রতিবাদ সমাবেশ

নিজস্ব প্রতিনিধি :-   |   মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ১৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বীর মুক্তিযোদ্ধার জানাজা ও দাফনে বাধা, বরগুনায় প্রতিবাদ সমাবেশ

দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও মুক্তিযোদ্ধাদের রাষ্ট্রীয় সম্মান নিশ্চিতের দাবি পিরোজপুরে প্রয়াত বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধা এবং রাষ্ট্রীয় সম্মাননা (গার্ড অব অনার) প্রদানে বিঘ্ন ঘটানোর প্রতিবাদে বরগুনায় বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল ১১টায় বরগুনা জেলা প্রেসক্লাব চত্বরে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, বরগুনা জেলা ইউনিট কমান্ডের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক মো. ইউসুফ আলী মৃধা।

কর্মসূচির শুরুতে বীর মুক্তিযোদ্ধা মো. ইসমাইল হোসেন পবিত্র কোরআন তেলাওয়াত করেন। পরে বক্তব্য দেন জেলা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের আহ্বায়ক এ জেড এম সালেহ ফারুক, বীর মুক্তিযোদ্ধা সুখরঞ্জন শীল, হারুন অর রশিদ শিকদারসহ অন্য মুক্তিযোদ্ধা ও তাঁদের সন্তানরা।

বক্তারা বলেন, মুক্তিযোদ্ধারা কোনো ব্যক্তি বা রাজনৈতিক দলের সম্পদ নন; তাঁরা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অর্জনের ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ। তাঁদের জানাজা, দাফন ও রাষ্ট্রীয় সম্মাননা প্রদানে বাধা সৃষ্টি করা মুক্তিযুদ্ধের ইতিহাস ও আত্মত্যাগের প্রতি অসম্মান। একজন বীর মুক্তিযোদ্ধার শেষ বিদায়ে এমন পরিস্থিতি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

বক্তারা আরও অভিযোগ করেন, স্বাধীনতাবিরোধী জামায়াত-শিবিরসহ যেকোনো মহলের পক্ষ থেকে মুক্তিযোদ্ধাদের অবমাননা বা রাষ্ট্রীয় সম্মান প্রদানে বাধা দেওয়ার অপচেষ্টা কঠোরভাবে মোকাবিলা করতে হবে। একই সঙ্গে পিরোজপুরের ঘটনার নিরপেক্ষ তদন্ত করে জড়িতদের শনাক্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তাঁরা।

সভাপতির বক্তব্যে মো. ইউসুফ আলী মৃধা বলেন, মুক্তিযোদ্ধাদের সম্মান রক্ষা করা মানে দেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের ইতিহাসের সম্মান রক্ষা করা। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত করতে হবে।

মানববন্ধন থেকে ভবিষ্যতে কোনো বীর মুক্তিযোদ্ধার জানাজা, দাফন ও গার্ড অব অনার প্রদানে যাতে বাধা সৃষ্টি না হয়, সে জন্য প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com