শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

সীতাকুণ্ডে মাইশার মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় জড়িত ঘাতক লরি চালক গ্রেফতার

চট্টগ্রাম প্রতিনিধি:   |   শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ২৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সীতাকুণ্ডে মাইশার মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় জড়িত ঘাতক লরি চালক গ্রেফতার

চট্টগ্রাম জেলা গোয়েন্দা পুলিশের বিশেষ অভিযানে সীতাকুণ্ডে অবস্থিত আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের ইংরেজি বিভাগের মেধাবী শিক্ষার্থী মাইশার মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মৃত্যুর ঘটনায় জড়িত ঘাতক লরি চালককে গ্রেফতার করেছে চট্টগ্রাম জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।

চট্টগ্রাম জেলার পুলিশ সুপার মোঃ মাসুদ আলম, বিপিএম’র নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি), চট্টগ্রামের একটি বিশেষ আভিযানিক দল অভিযান পরিচালনা করে দুর্ঘটনায় জড়িত লরি চালক মোঃ রিয়াজ উদ্দিন (৩২)-কে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামির পরিচিতি:
নাম: মোঃ রিয়াজ উদ্দিন (৩২)
পিতা: মোঃ আবু তাহের
ঠিকানা: গ্রাম/মহল্লা: বাটির টেক, থানা: নোয়াখালী সদর

ঘটনার প্রেক্ষাপট: উক্ত সড়ক দুর্ঘটনায় মাইশার মৃত্যুর ঘটনায় বিক্ষুব্ধ হয়ে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের শিক্ষার্থীরা প্রায় পাঁচ ঘণ্টা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও রেলপথ অবরোধ করে রাখেন। পরে চট্টগ্রাম জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপারের আশ্বাস এবং শিক্ষার্থীদের উত্থাপিত পাঁচ দফা দাবির প্রেক্ষিতে তাঁরা অবরোধ প্রত্যাহার করেন। দুর্ঘটনায় জড়িত লরি চালককে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা ছিল তাঁদের পাঁচ দফা দাবির অন্যতম।

শিক্ষার্থীদের দাবির বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনায় নিয়ে চট্টগ্রাম জেলা পুলিশ ঘাতক লরি চালককে শনাক্ত ও গ্রেফতারে তৎপরতা অব্যাহত রাখে। এরই ধারাবাহিকতায় জেলা গোয়েন্দা শাখার অভিযানে অভিযুক্ত চালককে গ্রেফতার করা সম্ভব হয়। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com