শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

শেখ রাসেল স্মৃতি সংসদ চকরিয়া উপজেলা শাখার ২১ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন

চকরিয়া প্রতিনিধি:   |   শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ৩৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

শেখ রাসেল স্মৃতি সংসদ চকরিয়া উপজেলা শাখার ২১ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন

শেখ রাসেল স্মৃতি সংসদ কক্সবাজার জেলা শাখার অধীন চকরিয়া উপজেলা শাখার ২১ সদস্যবিশিষ্ট আংশিক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। আগামী এক বছরের জন্য অনুমোদিত এ কমিটিকে আগামী তিন মাসের মধ্যে পূর্ণাঙ্গ করে জেলা কমিটির কাছে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর ২০২৬) কক্সবাজার জেলা কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি তৈয়র উল্লাহ সিকদার বাবু এবং সাধারণ সম্পাদক ফয়সাল মোহাম্মদ (সামী) স্বাক্ষরিত পৃথক অনুমোদনপত্রে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

অনুমোদিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মেহেদী হাসান রাকিব এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন সাইমুম রেজা তানভির।

কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন— সহ-সভাপতি সাইফুল ইসলাম শাকিল ও মাহিম শাহারিয়া জয়; যুগ্ম সাধারণ সম্পাদক আসিফ সিকদার, রায়হান উদ্দিন, আবদুর রহমান ও দিনার; সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম আকিব, মোহাম্মদ মোরশেদ, সাখাওয়াত হোসেন সায়েম ও নাহিদ।

এ ছাড়া প্রচার সম্পাদক উবায়দুল কাদের শান্ত, দপ্তর সম্পাদক আহাদুল ইসলাম সিহাব, অর্থবিষয়ক সম্পাদক মোহাম্মদ পারভেজ, সমাজসেবাবিষয়ক সম্পাদক আরিয়ান মুজিব, পরিবেশবিষয়ক সম্পাদক জিহাদুল ইসলাম, ক্রীড়াবিষয়ক সম্পাদক রনজান দে, পাঠাগারবিষয়ক সম্পাদক সাকিব হোসাইন, সাংস্কৃতিকবিষয়ক সম্পাদক মোহাম্মদ বাদশা চৌধুরী এবং আপ্যায়নবিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন শেখায়েত হোসেন তানভির।

অনুমোদনপত্রে উল্লেখ করা হয়, নবগঠিত কমিটিকে আগামী তিন মাসের মধ্যে পূর্ণাঙ্গ করে জেলা কমিটির কাছে জমা দিতে হবে। পাশাপাশি কমিটিতে গঠনতন্ত্র ও সংগঠনবিরোধী কোনো কার্যক্রম বা অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের কথাও জানানো হয়েছে।

নবগঠিত কমিটির নেতৃবৃন্দ সংগঠনের আদর্শ ও উদ্দেশ্য বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার পাশাপাশি চকরিয়া উপজেলায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল, সুসংগঠিত ও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেছেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com