শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)প্রধানমন্ত্রীর  শুভ উদ্বোধনীর  ভিডিও কনফারেন্স

সিনিয়র রিপোর্টার : আব্দুস সালাম মোল্লা।   |   শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ৩৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)প্রধানমন্ত্রীর  শুভ উদ্বোধনীর  ভিডিও কনফারেন্স

খুলনা স্টেডিয়াম থেকে ভিডিও কনফারেন্সের নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)প্রধানমন্ত্রীর  শুভ উদ্বোধনীর  ভিডিও কনফারেন্স চরভদ্রাসনের উপজেলা প্রশাসন ও বিএনপি অঙ্গ সংগঠনের নেতাকর্মী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সুশীল সমাজ ভিডিও কনফারেন্সের শরিক হন।

চরভদ্রাসনের উপজেলা প্রশাসনসহ বিএনপির অঙ্গর সংগঠন সব বিপুলসংখ্যক উপস্থিত ছিল।

উৎসবমুখর পরিবেশে দেশব্যাপী আয়োজিত ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে খুলনা স্টেডিয়াম থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই দেশব্যাপী ক্রীড়া উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন প্রধান অতিথি প্রধানমন্ত্রী তারেক রহমান।

চরভদ্রাসন উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সরকারের নির্দেশনা পালনে  আয়োজিত এ উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জুলহাস হোসেন সৌরভ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, খেলাধুলা কেবল শরীরচর্চা বা বিনোদনের মধ্যেই সীমাবদ্ধ নয়; এটি শিশু-কিশোরদের মানসিক দৃঢ়তা, নিয়মানুবর্তিতা এবং নেতৃত্বের গুণাবলি অর্জনে অনন্য ভূমিকা পালন করে। তরুণ প্রজন্মকে মাদক ও সামাজিক অবক্ষয়ের হাত থেকে রক্ষা করে সুস্থ ধারায় ফিরিয়ে আনতে তৃণমূলে ক্রীড়াচর্চার অপরিসীম । বক্তারা আশাবাদ ব্যক্ত করেন, ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ প্রত্যন্ত অঞ্চল থেকে আগামী দিনের জাতীয় মানের প্রতিভাবান ক্রীড়াবিদ তৈরি করতে সরকার বদ্ধপরিকর।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সেলিম খান, উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান বিন ইসলাম এবং চরভদ্রাসন থানার এসআই রিপন।

এছাড়া স্থানীয় রাজনৈতিক ও সামাজিক প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি প্রস্তুতি কমিটির আহ্বায়ক ওয়াহিদুজ্জামান মোল্লা,  সদস্য সচিব আব্দুল কুদ্দুস বাদশা, বিএনপির সদ্য সাবেক সভাপতি শাহজাহান শিকদার,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান গন,বিভিন্ন প্রিন্ট ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক বৃন্দ,  উপজেলা যুবদলের সভাপতি মোজাফফর হোসেন জাফর, ইউপি চেয়ারম্যান বদরুজ্জামান বদু মৃধাসহ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ওসুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com