শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

সরকার গণরায়ের সাথে প্রতারণা করছে: নাহিদ ইসলাম

আনোয়ার হোসেন, নিজস্ব প্রতিবেদক :   |   শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ৩২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সরকার গণরায়ের সাথে প্রতারণা করছে: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, বর্তমান সরকার গণরায়ের সাথে প্রতারণা করে এবং গায়ের জোরে দেশ চালাচ্ছে।

আজ(৬ নভেম্বর) শুক্রবার বেলা সাড়ে ১০ টার দিকে গাইবান্ধা জেলা পরিষদ হলরুমে জেলা নাগরিক পার্টি আয়োজিত সাংগঠনিক অগ্রগতি পর্যালোচনা ও স্থানীয় নির্বাচন কেন্দ্রীক পরিকল্পনা প্রনয়ন বিষয়ক আঞ্চলিক সমন্বয় সভায় গণমাধ্যমকর্মীদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন।

তিনি আরো বলেন, জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অনুযায়ী শপথ না নেওয়ায় বিএনপি সরকার গণঅভ্যুত্থান ও গণভোটের গণরায়ের সাথে প্রতারণা করেছেন। অতীতে ফ্যাসিস্ট আওয়ামীলীগ সরকারও এভাবে জোরপূর্বক টিকে থাকার চেষ্টা করেছেন কিন্তুু তা সফল হয়নি।

সরকার কে পাঁচ বছর মেয়াদ পূর্ণ করতে হলে গণভোটের রায় বাস্তবায়ন ও জুলাইয়ের সনদ কে পুনাঙ্গ বাস্তবে রূপ দিতে হবে।

সভায় আরও উপস্থিত ছিলেন, এনসিপির কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সদস্য সচিব সারজিস আলম, যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদ, সাংগঠনিক সম্পাদক ডা. মো. কামরুল ইসলাম দর্পণ ও সহ-সাংগঠনিক সম্পাদক মো. মোশারফ হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com