শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

তরিকুল ইসলামের স্মরণে দূর্বাডাঙ্গা ইউনিয়ন বিএনপির আলোচনা ও দোয়া মাহফিল, আবেগাপ্লুত নেতাকর্মীরা

মাসুদ রায়হান, যশোর জেলা প্রতিনিধিঃ   |   শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ৩৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

তরিকুল ইসলামের স্মরণে দূর্বাডাঙ্গা ইউনিয়ন বিএনপির আলোচনা ও দোয়া মাহফিল, আবেগাপ্লুত নেতাকর্মীরা

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী মরহুম তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে যশোরের মনিরামপুর উপজেলার ১৪ নম্বর দূর্বাডাঙ্গা ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়নের ১, ২ ও ৮ নম্বর ওয়ার্ডে পৃথক পৃথকভাবে এসব আলোচনা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন দূর্বাডাঙ্গা ইউনিয়ন বিএনপির সহসভাপতি মো. হারুনুর রশীদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. সিরাজুল ইসলাম, মো. আব্দুল মান্নান ও সহসাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামান।
এ সময় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন তৌহিদ, মো. কামরুল ইসলাম, মো. আক্তার, মো. রফিকুল ইসলাম, সাবেক ইউপি সদস্য লিয়াকত, মিন্টু, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. কবির হোসেন ও সাধারণ সম্পাদক মো. নজমুল ইসলামসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

আলোচনা সভায় বক্তারা মরহুম তরিকুল ইসলামের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, দেশ ও দলের প্রতি তাঁর অবদান এবং মনিরামপুরের উন্নয়নে তাঁর ভূমিকার কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তাঁরা বলেন, তরিকুল ইসলাম ছিলেন একজন অভিজ্ঞ, প্রজ্ঞাবান ও জনবান্ধব রাজনীতিবিদ। তাঁর রাজনৈতিক আদর্শ, সততা, সাহসিকতা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড আগামী প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।
বক্তারা তাঁর স্মৃতিচারণ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন। প্রিয় নেতার রাজনৈতিক জীবনের নানা ঘটনা ও অবদানের কথা তুলে ধরতে গিয়ে উপস্থিত অনেক নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যেও আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

আলোচনা শেষে মাওলানা রুহুল আমিনের পরিচালনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাতে মরহুম তরিকুল ইসলাম, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করা হয়। পাশাপাশি দেশ, জাতি ও দলের কল্যাণ কামনা করা হয়।

মোনাজাতের সময় অনেক নেতাকর্মী ও উপস্থিত মানুষকে আবেগাপ্লুত হয়ে চোখের পানি ফেলতে দেখা যায়। প্রিয় নেতাদের স্মরণে পুরো অনুষ্ঠানজুড়ে এক হৃদয়স্পর্শী পরিবেশের সৃষ্টি হয়।

দোয়া মাহফিল শেষে অসহায় ও দরিদ্র মানুষের মধ্যে খাবার বিতরণ করা হয়।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com