শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

বিবেকহীন বর্বরতা! বৃদ্ধাকে গাছে বেঁধে নির্যাতন, ভিডিও ভাইরাল

আনোয়ার হোসেন, নিজস্ব প্রতিবেদক :   |   শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ২৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বিবেকহীন বর্বরতা! বৃদ্ধাকে গাছে বেঁধে নির্যাতন, ভিডিও ভাইরাল

গাইবান্ধা সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের বালাআটা গোবিন্দপুর গ্রামে চুরির অপবাদ দিয়ে ৬৫ বছর বয়সী এক মানসিক ভারসাম্যহীন বৃদ্ধা নারীকে (গোলাপী বেগম) গাছে রশি দিয়ে হাত-পা বেঁধে উপর্যুপরি মারধর করার অভিযোগ উঠেছে প্রতিবেশী সাদা মিয়ার বিরুদ্ধে। বর্তমানে আহত অবস্থায় ওই বৃদ্ধা গাইবান্ধা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।অভিযুক্ত সাদা মিয়া একই গ্রামের মৃত দারেগ আলীর ছেলে।

শুক্রবার (৬ নভেম্বর) বিকেলে গাইবান্ধা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হুদা বিষয়টি নিশ্চিত করেছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, গত ২ নভেম্বর দুপুরে বাড়ির বৈদ্যুতিক মোটর ও ছাগল চুরির ভিত্তিহীন অপবাদ তুলে ধরে বৃদ্ধাকে ঘর থেকে জোরপূর্বক টেনেহিঁচড়ে নিজের বাড়িতে নিয়ে যান অভিযুক্ত কৃষক সাদা মিয়া। এরপর তাকে গাছের সঙ্গে রশি দিয়ে হাত-পা বেঁধে বাঁশের কঞ্চি দিয়ে অমানবিক কায়দায় বেধড়ক পেটায় সে। এ সময় পাশ থেকে আরও কয়েকজন উৎসুক নারী-পুরুষ মারধরে উৎসাহ দেন বলে জানা গেছে।

নির্যাতনের ১৪ সেকেন্ডের একটি ভিডিও পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় ওঠে। ভিডিওটিতে দেখা যায়, সাদা মিয়া বাঁশের কঞ্চি দিয়ে অসহায় বৃদ্ধাকে উপর্যুপরি আঘাত করছেন।

খবর পেয়ে লক্ষ্মীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয়দের সহায়তায় মুমূর্ষু অবস্থায় ওই বৃদ্ধাকে উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করান।

এ ঘটনায় ভুক্তভোগী নারীর ছেলে বাদী হয়ে গত ৫ নভেম্বর গাইবান্ধা সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

বিষয়টি নিশ্চিত করে গাইবান্ধা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হুদা জানান, মানসিকভাবে ভারসাম্যহীন এক বৃদ্ধাকে গাছে বেঁধে নির্যাতনের ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগী নারী বর্তমানে চিকিৎসাধীন আছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং জড়িত আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com