শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

কনিকাড়ায় প্রীতি ফুটবল ম্যাচে নবীনগর প্রেসক্লাবকে ১-০ গোলে হারাল তিতাস বয়েজ ক্লাব

শফিকুল ইসলাম বাদল ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:   |   শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ২৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কনিকাড়ায় প্রীতি ফুটবল ম্যাচে নবীনগর প্রেসক্লাবকে ১-০ গোলে হারাল তিতাস বয়েজ ক্লাব

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে নবীনগর প্রেসক্লাব একাদশ ও কনিকাড়া তিতাস বয়েজ ক্লাব একাদশের মধ্যে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ নভেম্বর) বিকেলে উপজেলার কনিকাড়া গাঙ্গকুলহাটি খেলার মাঠে এ ম্যাচ অনুষ্ঠিত হয়।

উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত আকর্ষণীয় এ খেলায় কনিকাড়া তিতাস বয়েজ ক্লাব একাদশ ১-০ গোলে নবীনগর প্রেসক্লাব একাদশকে পরাজিত করে জয়লাভ করে।
খেলা চলাকালে মাঠের চারপাশে বিপুলসংখ্যক দর্শকের উপস্থিতিতে পুরো মাঠজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। খেলোয়াড়দের মধ্যেও ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও প্রাণচাঞ্চল্য।
এ সময় উপস্থিত ছিলেন নবীনগর প্রেসক্লাবের সভাপতি এম এইচ শান্তি, নবীনগর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সভাপতি ও কনিকাড়া ইউনিয়নের সাবেক মেম্বার শামসুল আলম শাহন, নবীনগর প্রেসক্লাবের সাবেক সভাপতি শ্যামা প্রসাদ চক্রবর্তী, সিনিয়র সহসভাপতি তাজুল ইসলাম চৌধুরী, সাবেক সহসাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, অর্থ সম্পাদক মনিরুল ইসলাম বাবু, দপ্তর ও আপ্যায়ন সম্পাদক সেলিম রেজা, সাহিত্য ক্রীড়া সংস্কৃতি ও পাঠাগার সম্পাদক শফিকুল ইসলাম বাদল।
এ ছাড়া উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সম্মানিত সদস্য সাংবাদিক আবু কাউসার, জামাল হোসেন পান্না, মাজেদুল ইসলাম, খান জাহান আলী চৌধুরী, নাসির চৌধুরী, মাহাবুবুর রহমান, শাফিউল আলম, মমিনুল হক রুবেল, খাইরুল এনাম, আল-আমিন, হোসাইনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ক্রীড়াপ্রেমীরা।

খেলাধুলার মাধ্যমে পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ জোরদার করার প্রত্যয়ে আয়োজিত এ প্রীতি ম্যাচটি উপস্থিত দর্শকদের মধ্যে ব্যাপক আনন্দ ও উৎসাহের সঞ্চার করে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com