শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ওয়ান হেলথ বাংলাদেশ, চট্টগ্রাম চ্যাপ্টারের ১৫ সদস্যবিশিষ্ট কমিটি গঠন

ডেক্স রিপোর্ট :   |   শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ১৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ওয়ান হেলথ বাংলাদেশ, চট্টগ্রাম চ্যাপ্টারের ১৫ সদস্যবিশিষ্ট কমিটি গঠন

সভাপতি: প্রফেসর ড. মো. আহসানুল হক
জেনারেল সেক্রেটারি: অধ্যাপক ডাঃ বেলায়েত হোসেন ঢালী

জনস্বাস্থ্য, প্রাণিস্বাস্থ্য, বন্যপ্রাণী ও পরিবেশ, মৎস্য এবং কৃষি খাতের মধ্যে সমন্বয় ও সহযোগিতা জোরদার করার লক্ষ্যে ওয়ান হেলথ বাংলাদেশ, চট্টগ্রাম চ্যাপ্টারের ১৫ সদস্যবিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে। সোমবার (২ নভেম্বর) চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) অডিটোরিয়ামে ওয়ান হেলথ বাংলাদেশ, চট্টগ্রাম চ্যাপ্টার গঠনের লক্ষ্যে আয়োজিত এক আলোচনা সভায় এ কমিটি গঠন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভাসুর ভারপ্রাপ্ত ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ কে এম সাইফুদ্দিন।

সভায় নিবন্ধিত ১০১ জন সদস্যের মধ্যে ৮২ জন সদস্য উপস্থিত ছিলেন। উপস্থিত সদস্যদের মতামত ও বিস্তারিত আলোচনার ভিত্তিতে সর্বসম্মতিক্রমে ১৫ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়।

নবগঠিত কমিটিতে সমন্বয়ক (One Health Coordinator) হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রফেসর ড. মো. আহসানুল হক রোকন।

যুগ্ম সমন্বয়ক (Joint Coordinator) হিসেবে পাঁচটি খাতের প্রতিনিধিরা দায়িত্ব পেয়েছেন। তাঁরা হলেন জনস্বাস্থ্য (Public Health) বিভাগে ডা. মো. সরোয়ার আলম, প্রাণিস্বাস্থ্য (Animal Health) বিভাগে প্রফেসর ড. মো. মিজানুর রহমান, বন্যপ্রাণী ও পরিবেশ (Wildlife & Environment) বিভাগে প্রফেসর ড. মোহাম্মদ মোশাররফ হোসেন, মৎস্য (Fisheries) বিভাগে প্রফেসর ড. শেখ আহমাদ আল নাহিদ এবং কৃষি (Agriculture) বিভাগে ড. মো. মনিরুজ্জামান বাদল।

কমিটির সাধারণ সম্পাদক (General Secretary) হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রফেসর ডা. মো. বেলায়েত হোসেন ঢালী। কোষাধ্যক্ষ (Treasurer) হিসেবে দায়িত্ব পালন করবেন প্রফেসর ড. এএসএম গোলাম কিবরিয়া এবং অফিস ও যোগাযোগ সম্পাদক (Office & Communication Secretary) হিসেবে দায়িত্ব পেয়েছেন ডা. শাহজাদা মোহাম্মদ জুলকারনাইন।

এ ছাড়া নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন প্রফেসর ড. পরিতোষ কুমার বিশ্বাস, প্রফেসর ডা. মো. আব্দুস সাত্তার, প্রফেসর ড. শামসুল মোর্শেদ, ডা. জাকিরুল ফরিদ, ডা. রুমানা রশীদ এবং ডা. মো. মিনহাজুল আলম।

সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, নবগঠিত এই কমিটি বিভিন্ন খাতের পেশাজীবী, গবেষক ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মধ্যে কার্যকর যোগাযোগ, সমন্বয় এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশেষ করে মানুষ, প্রাণী ও পরিবেশের স্বাস্থ্যকে একটি সমন্বিত কাঠামোর আওতায় বিবেচনা করে ওয়ান হেলথ ধারণার বাস্তবায়ন, জনস্বাস্থ্য সুরক্ষা এবং ভবিষ্যৎ স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় চট্টগ্রাম অঞ্চলে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।

উল্লেখ্য, ওয়ান হেলথ একটি সমন্বিত ধারণা, যেখানে মানুষ, প্রাণী, উদ্ভিদ ও পরিবেশের স্বাস্থ্যের পারস্পরিক সম্পর্ককে গুরুত্ব দেওয়া হয়। এ ধারণার কার্যকর বাস্তবায়নে বিভিন্ন খাতের সমন্বিত উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

 

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com