আনোয়ার হোসেন | শনিবার, ০৭ নভেম্বর ২০২৬ | প্রিন্ট | ৮ বার পঠিত | পড়ুন মিনিটে
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শনিবার গাইবান্ধা জেলা পরিষদের আয়োজনে বৃক্ষরোপণ ও মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি পালন করা হয়েছে। জেলা পরিষদ পুকুরে পোনা মাছ অবমুক্তকরণ করেন প্রধান অতিথি ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকন এমপি।
এসময় উপস্থিত ছিলেন ১,২, ৩ ও ৫ আসনের সংরক্ষিত সংসদ সদস্য মমতাজ আলো আহমেদ, জেলা পরিষদের প্রশাসক ও গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিক প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাহমুদুল হক মামুন। পরে জেলা পরিষদ চত্বরে বৃক্ষরোপণ করেন প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকন এমপি।
এর আগে দিবসটি উপলক্ষে গাইবান্ধা জেলা প্রশাসনের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সংরক্ষিত সংসদ সদস্য মমতাজ আলো আহমেদ। শুরুতেই কোরআন তেলাওয়াত করেন কালেক্টরেট জামে মসজিদের খতিব মাও: জোবায়ের আহমেদ।
জেলা প্রশাসক ড. মনিরুজ্জামানের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিক, পুলিশ সুপার মো. জসিম উদ্দীন, গাইবান্ধা সরকারি কলেজের অধ্যক্ষ মো. আব্দুর রশিদ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহামুদুন নবী টিটুল, সাবেক এমপি বীরমুক্তিযোদ্ধা সাইফুল আলম সাকা, সিভিল সার্জন ডা: মো. রফিকুজ্জামান প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন এস.এম শাওন।
বক্তারা জাতীয় বিপ্লব ও সংহতি দিবস নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com