শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

চবি যুব ক্যাব এর উদ্যোগে ‘জ্বালানি নিরাপত্তা ও ন্যায্য জ্বালানি রূপান্তরে শিক্ষার্থীদের ভূমিকা’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

চট্টগ্রাম প্রতিনিধি:   |   শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ৬৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

চবি যুব ক্যাব এর উদ্যোগে ‘জ্বালানি নিরাপত্তা ও ন্যায্য জ্বালানি রূপান্তরে শিক্ষার্থীদের ভূমিকা’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

দেশের সামগ্রিক জ্বালানি নিরাপত্তা ও চলমান সংকট, জ্বালানির মূল্য নির্ধারণ, নবায়নযোগ্য জ্বালানির প্রসার, বাজারে সিন্ডিকেটের প্রভাব, জ্বালানি খাতের অনিয়ম ও অব্যবস্থাপনা এবং এসব সংকট মোকাবিলায় শিক্ষার্থী ও তরুণদের ভূমিকা ও করণীয় নিয়ে আলোচনায় তরুণদেরেকে আরও বেশি সম্পৃক্ততা বাড়ানোর আহবান জানানো হয়। কারণ আজকের তরুনরাই আগামির কর্নধার। সেকারণে জ্বালানী সংকট ও মানুষের নিত্যদিনকার সমস্যা সম্পর্কে অবহিত না থাকলে পেশাগত ও সংসার জীবনে সঠিক সমাধান দিতে পারবে না। তাই জ্বালানি নিরাপত্তা, নবায়নযোগ্য জ্বালানি এবং জ্বালানি খাতসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে শিক্ষার্থীদের জ্ঞান ও সচেতনতা যাচাইয়ের পাশাপাশি এ বিষয়ে তাঁদের আগ্রহ ও অংশগ্রহণ বৃদ্ধির ওপর গুরুত্ব দেবার আহবান জানানো হয়।

বৃহস্পতিবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) ও ‘যুব ক্যাব’, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার মিলনায়তনে অনুষ্টিত ‘জ্বালানি নিরাপত্তা ও ন্যায্য জ্বালানি রূপান্তরে শিক্ষার্থীদের ভূমিকা’ কর্মশালায় উপরোক্ত আহবান জানানো হয়।

যুব ক্যাব চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি রোজাইন আল রাফির সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. কামরুল হাসান। মূখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট জ্বালানি বিশেষজ্ঞ ও ক্যাবের জ্বালানি উপদেষ্টা অধ্যাপক এম শামসুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্যাব কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এস এম নাজের হোসাইন ও যুব ক্যাব চট্টগ্রাম মহানগর সভাপতি আবু হানিফ নোমান। সহায়ক ছিলেন ক্যাবের গবেষনা সমন্বয়ক প্রকৌশলী শুভ কিবরিয়া, ক্যাব এর প্রকল্প ব্যাবস্থাপক মারুফা কলি, প্রকল্প অফিসার সায়েদুল আবরার এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ক্যাব যুব সংসদের সদস্য নাজিফা তাজনুর, যুব ক্যাব চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উম্মে ফাতিমা সামিয়া ও তাজ উদ্দিন। যুব ক্যাব চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সদস্য জয়ন্তী শীলের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন যুব ক্যাব চবির সাধারণ সম্পাদক তানজিম আশরাফ রাতুল।

মূখ্য আলোচক অধ্যাপক এম শামসুল আলম বলেন, “জ্বালানি খাতের অব্যবস্থাপনা রোধ এবং জনসচেতনতা বৃদ্ধিতে শিক্ষার্থীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।” এখাতে সুশাসন প্রতিষ্টায় তরুণদেরকে আরও বেশি এগিয়ে আসতে হবে।

আলোচনায় ক্যাব কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এস এম নাজের হোসাইন বলেন, “জ্বালানি চাহিদা পূরণে নবায়নযোগ্য জ্বালানির কোনো বিকল্প নেই।” বর্তমান সরকার নবায়নযোগ্য জ্বালানী খাতে বেশ গুরুত্ব আরোপ করে সংকট সমাধানে নবায়নযোগ্য জ্বালানীকে অগ্রাধিকার দিচ্ছে। সরকারের সে ইচ্ছার সঠিক বাস্তবায়নে প্রশাসন যন্ত্রকে আরও বেশি জনবান্ধব করা ও জবাবদিহিতা নিশ্চিতের আহবান জানান।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. কামরুল হাসান ক্যাম্পাসে নিরাপদে খাদ্য ও ভোক্তা অধিকার সুরক্ষায় যুব ক্যাবের কার্যক্রমের প্রশংসা করে বলেন এধরনের কর্মকান্ড আরও জোরদার হওয়া দরকার। পাশাপাশি ভবিষ্যতে যেকোনো প্রয়োজনে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিমের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

কর্মশালায় জ্বালানি খাতে সুশাসন প্রতিষ্ঠায় ক্যাব উত্থাপিত ১৩ দফা দাবি তুলে ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাজিফা তাজনুর বলেন, “নতুন ব্যয় নয়, বরং বিদ্যমান ব্যয়ের অপচয় ও লুণ্ঠন রোধ এবং সরকারের প্রতিটি পর্যায়ে ব্যয় সংকোচনই হবে সংকট মোকাবিলার সবচেয়ে কার্যকর পথ।”

কর্মশালায় আলোচনার পাশাপাশি শিক্ষার্থীদের অংশগ্রহণে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতাটি পরিচালনা করেন ক্যাবের প্রকল্প অফিসার সায়েদুল আবরার। পরে অতিথিবরা কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com