রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: | শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ | প্রিন্ট | ৩৯ বার পঠিত | পড়ুন মিনিটে
১৩ নভেম্বর ২০২৬, শুক্রবার
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা শাখার ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক পদ থেকে পদত্যাগ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন সাদেকুল ইসলাম মাস্টার। তিনি হোসেনগাঁও ইউনিয়নের মুন্সি আব্দুল্লাহ দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক।
বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও জেলা ইসলামী ছাত্রশিবিরের প্রচার ও মিডিয়া বিষয়ক সম্পাদক মীর সাব্বির।
যোগদানের কারণ হিসেবে সাদেকুল ইসলাম মাস্টার জানিয়েছেন, আগে তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামী সম্পর্কে তেমন জানতেন না। দলটির রীতিনীতি ও আদর্শ সম্পর্কে জানার পর তাঁর ভালো লেগেছে। এ কারণে তিনি দলটিতে যোগদানের সিদ্ধান্ত নিয়েছেন। পাশাপাশি এতদিন জামায়াতে ইসলামীতে যোগ না দেওয়ায় তিনি আক্ষেপ প্রকাশ করেছেন।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com