সুজন আলী, ঠাকুরগাঁও প্রতিনিধি : | শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ | প্রিন্ট | ৪৬ বার পঠিত | পড়ুন মিনিটে
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলা কমিটির সাধারণ সম্পাদক ও স্থানীয় একটি মাদ্রাসার সহকারী শিক্ষক সাদেকুল ইসলাম দলীয় পদ ও প্রাথমিক সদস্যপদ থেকে পদত্যাগ করে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন।
শুক্রবার (১৩ নভেম্বর) রাণীশংকৈলে অনুষ্ঠিত উপজেলা জামায়াতের মাসিক রোকন বৈঠকে এই যোগদান সম্পন্ন হয়। যোগদান অনুষ্ঠানে সাদেকুল ইসলাম বলেন, “আমার বুঝতে অনেক সময় লেগেছে। আমি এখন মনে করি, ইসলামী আন্দোলনই সঠিক পথ। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন।” মাসিক রোকন বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল অধ্যক্ষ মতিউর রহমান।
উপজেলা জামায়াতের আমীর মাওলানা রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পৌর জামায়াতের আমীর মাওলানা আ. মতিন বিশ্বাস, উপজেলা জামায়াতের সেক্রেটারি মিন্নাতুল্লাহ পাঠান এবং উপজেলা জামায়াতে ইসলামী যুব বিভাগের সভাপতি মোকাররম হোসাইনসহ উপজেলার রোকন সদস্যরা।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com