শফিকুল ইসলাম বাদল ( | বুধবার, ০৫ অগাস্ট ২০২৬ | প্রিন্ট | ৪২১ বার পঠিত | পড়ুন মিনিটে
জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার স্বেচ্ছাসেবী সংগঠন হোপ-এর উদ্যোগে আলোচনা সভা, শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং ফলজ বৃক্ষের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।বুধবার (৫ আগস্ট) দুপুরে হোপের প্রধান কার্যালয়ের অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হোপ কার্যনির্বাহী পরিষদের সভাপতি অধ্যক্ষ মোহাম্মদ ইউনুছ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কার্যনির্বাহী পরিষদের সাধারণ সম্পাদক আবু কাওসার। স্বাগত বক্তব্য দেন হোপের নির্বাহী পরিচালক এ কে এম আসাদুজ্জামান কল্লোল। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নবীনগর প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ হোসেন শান্তি, হোপ কার্যনির্বাহী পরিষদের সাবেক সভাপতি হুমায়ুন কবির, বিশিষ্ট ব্যবসায়ী মাজহারুল ইসলাম, সহকারী অধ্যাপক ও সাংবাদিক আই কে ইব্রাহীম এবং উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোশারফ হোসেন।
বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরে বলেন, গণতন্ত্র, দেশপ্রেম ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ একটি প্রজন্ম গড়ে তুলতে ইতিহাসচর্চা ও জাতীয় চেতনার বিকাশ অপরিহার্য। তারা নতুন প্রজন্মের মাঝে দেশপ্রেম, সামাজিক দায়িত্ববোধ এবং মুক্তিযুদ্ধের চেতনা লালনের ওপর গুরুত্বারোপ করেন।
আলোচনা সভার পাশাপাশি শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন এবং বৃক্ষরোপণে উৎসাহিত করতে অংশগ্রহণকারীদের হাতে বিভিন্ন প্রজাতির ফলজ বৃক্ষের চারা তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, সাংবাদিক, সমাজের বিশিষ্টজন এবং হোপের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। প্রাণবন্ত আয়োজনের মধ্য দিয়ে দিবসটির তাৎপর্য তুলে ধরা হয় এবং নতুন প্রজন্মের মধ্যে দেশপ্রেম ও পরিবেশ সচেতনতার বার্তা পৌঁছে দেওয়া হয়।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com