শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

কচুয়ায় তিন দিনের টানা বৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি

মোঃ জুয়েল রানাঃ   |   সোমবার, ২৩ নভেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ১১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কচুয়ায় তিন দিনের টানা বৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি

চাঁদপুরের কচুয়ায় টানা তিন দিনের অতিবৃষ্টিতে আগাম আলু, ভুট্টা ও সরিষার ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। গত বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত অব্যাহত বৃষ্টিপাতে উপজেলার বিভিন্ন এলাকার ফসলি জমি পানিতে তলিয়ে যাওয়ায় দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা। বিশেষ করে আগাম আলু চাষ করা কৃষকদের মধ্যে ক্ষতির আশঙ্কা বেশি দেখা দিয়েছে।

উপজেলার তেগুরিয়া, চাংপুর, খলাগার, বিতারা, মাঝিগাছা, বুধুন্ডাসহ বিভিন্ন এলাকায় আলুর ফসলি জমি বৃষ্টির পানিতে তলিয়ে রয়েছে। কোথাও জমিতে পানি জমে থাকায় আলুর গাছ ক্ষতিগ্রস্ত হচ্ছে, আবার কোথাও বৃষ্টির কারণে ফসলের স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। একইভাবে ভুট্টা, ধনিয়া ও সরিষার আবাদেও বিরূপ প্রভাব পড়েছে। কৃষকদের আশঙ্কা, জমিতে দীর্ঘসময় পানি জমে থাকলে আলুর গাছ পচে যেতে পারে এবং উৎপাদন কমে গিয়ে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে। মৌসুমের শুরুতে ধার-দেনা ও নিজেদের সঞ্চয় দিয়ে ফসল আবাদ করায় এই ক্ষতি তাদের জন্য বাড়তি দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।

রবিবার দুপুরে উপজেলার সাচার, তেগুরিয়া ও চাংপুর এলাকায় ক্ষতিগ্রস্ত ফসলি জমি সরেজমিনে পরিদর্শন করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ তপু আহমেদ। তিনি ক্ষতিগ্রস্ত কৃষকদের সঙ্গে কথা বলেন এবং বৃষ্টিতে ফসলের ক্ষয়ক্ষতির পরিস্থিতি ও জমির অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন এবং প্রশাসনের মাধ্যমে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তার আশ্বাস প্রদান করেন।

এ সময় উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. শাহ আলমসহ ক্ষতিগ্রস্ত কৃষকরা উপস্থিত ছিলেন। ক্ষতিগ্রস্ত কৃষকরা জানান, টানা বৃষ্টির কারণে জমিতে পানি জমে থাকায় আলু, ভুট্টা ও সরিষার ফসল নিয়ে তারা অনিশ্চয়তার মধ্যে রয়েছেন। দ্রæত পানি নিষ্কাশন ও প্রয়োজনীয় কৃষি পরামর্শ না পেলে ফসলের আরও ক্ষতি হতে পারে বলে আশঙ্কা করছেন তারা। কৃষি কর্মকর্তারা ক্ষতিগ্রস্ত জমির পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। কৃষকদের ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতার বিষয়েও খোঁজ নেওয়া হচ্ছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও

.

Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com