নাজমুল হাসান। | শনিবার, ০৪ জুলাই ২০২৬ | প্রিন্ট | ৩২০ বার পঠিত | পড়ুন মিনিটে
কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের মাননীয় সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ’র ঐচ্ছিক তহবিলের অনুদানে চেক ও ইজিবাইক বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৪ জুলাই ২০২৬) সকাল ১০টায় দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের মাঝে অনুদানের চেক ও ইজিবাইক বিতরণ করেন সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ।
এ সময় মোট ১৯ জন উপকারভোগীর মধ্যে ১ লাখ ৮৩ হাজার টাকার চেক বিতরণ করা হয়। এর মধ্যে ১৮ জনকে ১০ হাজার টাকা করে এবং একজনকে ৩ হাজার টাকা প্রদান করা হয়। এছাড়া ৮ জন উপকারভোগীর মাঝে ৮টি ইজিবাইক (অটোরিকশা) বিতরণ করা হয়। কিন্তু এই ৮ জন প্রতিদিন ১০০ টাকা করে সপ্তাহে ৭০০ টাকা জমা রাখবেন যেন এই টাকা গুলো গরিব অসহায় মানুষের মাঝে বিতরণ করা হবে।
অনুষ্ঠানে সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেন, জনগণের কল্যাণে সরকারের বিভিন্ন সামাজিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে। অসহায় ও কর্মসংস্থান প্রত্যাশী মানুষের জীবনমান উন্নয়নে এ ধরনের সহযোগিতা ভবিষ্যতেও চলমান থাকবে।
এ সময় উপজেলা প্রশাসনের নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অশোক বিক্রম চাকমা এবং সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ফয়সল উদ্দিন সহ জনপ্রতিনিধি এবং উপকারভোগীরা উপস্থিত ছিলেন।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com