সিনিয়র রিপোর্টার : আব্দুস সালাম মোল্লা। | সোমবার, ১৬ মার্চ ২০২৬ | প্রিন্ট | ১৪ বার পঠিত | পড়ুন মিনিটে
এসো পরিষ্কার-পরিচ্ছন্ন এলাকা গড়ি’—এই স্লোগানকে সামনে রেখে এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় ফরিদপুর জেলা শহরে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে। শনিবার দুপুরে ফরিদপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফের ব্যক্তিগত উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। বেলা সাড়ে ১২টার দিকে শহরের আলিপুর গোরস্থান এলাকা থেকে শুরু হওয়া এই অভিযানে জনতা ব্যাংক মোড়, ফরিদপুর প্রেসক্লাব এলাকা ও সুপার মার্কেট সংলগ্ন প্রধান সড়কসহ বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয়। জেলা ছাত্রদলের সহ-সভাপতি ফজলুল হামিদ তামিমের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে স্থানীয় নেতা-কর্মী ও সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। অভিযানে অংশ নেওয়া স্বেচ্ছাসেবীরা গ্লাভস পরে বেলচা দিয়ে প্লাস্টিকের বস্তায় ময়লা সংগ্রহ করে নির্দিষ্ট ডাস্টবিনে অপসারণ করেন। একই সঙ্গে পথচারী ও ব্যবসায়ীদের মধ্যে পরিচ্ছন্নতা বজায় রাখার বিষয়ে সচেতনতামূলক প্রচারণাও চালানো হয়।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com