শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

নবীনগর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিল

শফিকুল ইসলাম বাদল ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি:   |   রবিবার, ২২ নভেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ২৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

নবীনগর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিল

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২২ নভেম্বর) সন্ধ্যায় নবীনগর প্রেসক্লাবের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ হোসেন শান্তি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলাম।

প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সাইদুল আলম সোরাফের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য মাসুদুল ইসলাম মাসুদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ রানা, উপজেলা বিএনপির সহসভাপতি গোলাম হোসেন খান টিটু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজু এবং জেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক আমিরুল ইসলাম আমির।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রেসক্লাবের প্রতিষ্ঠাকালীন সভাপতি আবু কামাল খন্দকার। এ সময় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কল্লোল প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি মানপত্র পাঠ করেন। এছাড়া বক্তব্য দেন প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক কান্তি কুমার ভট্টাচার্য, সাবেক সিনিয়র সহসভাপতি আরিফুল ইসলাম মিনহাজসহ অন্যান্য অতিথিরা।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নান সাংবাদিকদের বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদ প্রকাশের আহ্বান জানান। পাশাপাশি সাংবাদিকদের পেশাগত ঐক্য, পারস্পরিক সহযোগিতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে অতিথি ও সাংবাদিকদের অংশগ্রহণে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়। পরে নবীনগর প্রেসক্লাবের উত্তরোত্তর সমৃদ্ধি ও সংশ্লিষ্ট সবার কল্যাণ কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
গৌরব, ঐতিহ্য ও ভালোবাসার চার দশক পেরিয়ে নবীনগর প্রেসক্লাবের এ প্রতিষ্ঠাবার্ষিকী স্থানীয় সাংবাদিকদের মধ্যে এক মিলনমেলায় পরিণত হয়।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও

.

Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com