শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

আওয়ামীলীগের দেশব্যাপী নৈরাজ্যের বিরুদ্ধে লংগদুতে বিএনপির প্রতিবাদ মিছিল

তাজ মাহমুদ, লংগদু (রাঙ্গামাটি):   |   বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ২৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

আওয়ামীলীগের দেশব্যাপী নৈরাজ্যের বিরুদ্ধে লংগদুতে বিএনপির প্রতিবাদ মিছিল

১৯ নভেম্বর, ২০২৬ বৃহস্পতিবার সকাল ১০ঃ৩০ টায় দেশব্যাপী নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে রাঙ্গামাটি পার্বত্য জেলার লংগদু উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

লংগদু উপজেলা বিএনপির কার্য্যালয় হতে  প্রতিবাদ মিছিলটি বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পূনরায় উপজেলা বিএনপির কার্য্যালয়ের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

প্রতিবাদ সমাবেশটি উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এমএ হালিমের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি ও রাঙ্গামাট পার্বত্য জেলা পরিষদের সদস্য মোঃ তোফাজ্জল হোসেন।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন লংগদু উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুর রশিদ, সাধারণ সম্পাদক মোঃ আবুল কালাম আজাদ,  সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল কাশেম মেম্বার, উপজেলা যুবদলের আহবায়ক মোঃ জানে আলম, উপজেলা শ্রমিক দলের সভাপতি মোঃ ফজল করিমসহ বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এসময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন ৫ আগষ্টের পরে লংগদুতে কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি, কিন্তু নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নেতা কর্মীরা সামাজিক যোগাযোগ ও বিভিন্ন মাধ্যমে হুমকি ধমকি দিয়ে যাচ্ছে যা কোনভাবেই সহ্য করার মতো নয়। তিনি হুশিয়ারি দিয়ে বলেন এখন থেকে আর ছাড় দেওয়া হবেনা। যারা নৈরাজ্য ও বিশৃঙ্খলা সৃষ্টি করার অপচেষ্টা করবে তাদেরকে ধরে ধরে আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিতে হবে। এ বিষয়ে তিনি সকল পর্যায়ের দলীয় নেতা-কর্মীদের সজাগ থাকার আহবান জানান।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
.
আরও

.

Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com