শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

কচুয়ায় কোয়া কোর্ট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সহ-সভাপতি নির্বাচিত শাহ ইমরান খান

মোঃ সবুর খাঁন,   |   সোমবার, ১৭ অগাস্ট ২০২৬   |   প্রিন্ট   |   ১৫২৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কচুয়ায় কোয়া কোর্ট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সহ-সভাপতি নির্বাচিত শাহ ইমরান খান

চাঁদপুরের কচুয়া উপজেলার ৬০নং কোয়া কোর্ট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ও কচুয়া প্রেসক্লাবের দপ্তর সম্পাদক সাংবাদিক মোঃ শাহ ইমরান খান।

বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের নতুন দায়িত্বে নির্বাচিত হওয়ায় শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে সন্তোষ প্রকাশ। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের কল্যাণ এবং অবকাঠামোগতসহ সার্বিক উন্নয়ন কার্যক্রমে সাংবাদিক মোঃ শাহ ইমরান খান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

নতুন দায়িত্ব গ্রহণের পর মোঃ শাহ ইমরান খান বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ আরও উন্নত করা, শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা সমাধানে সহযোগিতা করা এবং বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
তিনি দায়িত্ব পালনে বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক, পরিচালনা পর্ষদের সদস্য ও এলাকাবাসীর আন্তরিক সহযোগিতা কামনা করেছেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com