মোঃ সবুর খাঁন, | সোমবার, ১৩ জুলাই ২০২৬ | প্রিন্ট | ১৬০২ বার পঠিত | পড়ুন মিনিটে
কচুয়া উপজেলার পালাখাল গ্রামের মিয়াজী বাড়িতে টিউবওয়েলকে ঘিরে সৃষ্টি হয়েছে ব্যাপক চাঞ্চল্যকর অলৌকিক ঘটনা।
টিউবওয়েলের হাতল চাপ দেওয়ার আগেই স্বয়ংক্রিয়ভাবে মুখ দিয়ে পানি বের হতে দেখা যায়। গতকাল সোমবার পালাখাল গ্রামের মিয়াজী বাড়ির বাচ্ছু মিয়ার সন্তান বাবু হোসেন এর নতুন টিউবওয়েলটি বসানো হয়। কাজ শেষ হওয়ার পর দাউ দাউ করে আগুনের শিখা গ্যাস নির্গিত ও কোনও হাতলে চাপ ছাড়াই পানি বাহির হচ্ছে। এ ঘটনার সংবাদ পুরো আশে পাশে ছড়িয়ে পড়লে পার্শ্ববর্তী গ্রাম থেকেও এলাকার লোকজন ঘটনাস্থলে ভিড় জমাচ্ছেন।
এই ঘটনাটির রহস্য উদঘাটনের জন্য সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের পরীক্ষা-নিরীক্ষা প্রয়োজন বলে মনে করেন স্থানীয় লোকজন।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com