শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

মিশিগানে জমকালো আয়োজনে নিউ রান্নাঘর রেস্টুরেন্টের উদ্বোধন, মানুষের উপচে পড়া ভিড়

কামরুজ্জামান হেলাল,   |   সোমবার, ২৩ নভেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ১৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

মিশিগানে জমকালো আয়োজনে নিউ রান্নাঘর রেস্টুরেন্টের উদ্বোধন, মানুষের উপচে পড়া ভিড়

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের ওয়ারেন সিটিতে বাংলাদেশি খাবারের ঐতিহ্য ও স্বাদকে তুলে ধরার প্রত্যয় নিয়ে আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে নিউ রান্নাঘর রেস্টুরেন্ট। জমকালো আয়োজন, অতিথিদের সরব উপস্থিতি এবং বিনামূল্যে খাবার পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে রেস্টুরেন্টটির গ্র্যান্ড ওপেনিং। উদ্বোধনী অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশিসহ বিভিন্ন কমিউনিটির বিপুলসংখ্যক মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।

রোববার (২২ নভেম্বর) স্থানীয় সময় দুপুরে ওয়ারেন সিটির রায়ান রোডে অবস্থিত রেস্টুরেন্টটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। রেস্টুরেন্টের দুই স্বত্বাধিকারী নুর মিয়া ও কবির আহমেদের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হ্যামট্রামেক সিটির মেয়র মুহিত মাহমুদ।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফিটজেরাল্ড বোর্ড অব এডুকেশনের ট্রাস্টি খাজা সাহাব আহমেদ, বাংলাদেশি আমেরিকান ফোরাম মিশিগানের সভাপতি সাহেদুল ইসলাম এবং মসজিদ আল ফাতহের ইমাম হাফেজ মাওলানা আব্দুল বাসিত চৌধুরী।

এ ছাড়া মিশিগানের বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট ব্যবসায়ী, সামাজিক ব্যক্তিত্ব, বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দসহ নানা শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে অংশ নেন। আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে ফিতা কেটে নিউ রান্নাঘর রেস্টুরেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এ সময় পুরো অনুষ্ঠানস্থলে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

গ্র্যান্ড ওপেনিং উপলক্ষে আগত অতিথিদের জন্য আয়োজন করা হয় বিনামূল্যে খাবার পরিবেশনের বিশেষ ব্যবস্থা। দেশীয় খাবারের স্বাদ নিতে পরিবার-পরিজন ও বন্ধুদের নিয়ে রেস্টুরেন্টে ভিড় করেন বিপুলসংখ্যক মানুষ। বিভিন্ন কমিউনিটির মানুষের অংশগ্রহণে উদ্বোধনী আয়োজনটি পরিণত হয় এক আনন্দঘন মিলনমেলায়।
রেস্টুরেন্টের স্বত্বাধিকারী নুর মিয়া ও কবির আহমেদ উদ্বোধনী অনুষ্ঠানে মানুষের ব্যাপক উপস্থিতি ও আন্তরিক সাড়ায় সন্তোষ প্রকাশ করেন। একই সঙ্গে অনুষ্ঠানে অংশ নেওয়া অতিথি, শুভানুধ্যায়ী এবং মিশিগানের বাংলাদেশি কমিউনিটির সবার প্রতি কৃতজ্ঞতা জানান তাঁরা।

উদ্যোক্তাদের প্রত্যাশা, শুধু একটি খাবারের প্রতিষ্ঠান হিসেবেই নয়, বরং বাংলাদেশের ঐতিহ্যবাহী খাবারের স্বাদ, আন্তরিক আতিথেয়তা এবং প্রবাসীদের পারস্পরিক সৌহার্দ্যের একটি নতুন ঠিকানা হিসেবে মিশিগানে পরিচিতি পাবে নিউ রান্নাঘর রেস্টুরেন্ট। প্রবাসের ব্যস্ত জীবনে দেশীয় খাবারের স্বাদ ও আপন সংস্কৃতির আবহ ধরে রাখার এমন উদ্যোগ মিশিগানের বাংলাদেশি কমিউনিটিতে নতুন মাত্রা যোগ করবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও

.

Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com