মোঃ সবুর খাঁন | সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ | প্রিন্ট | ১৪৬ বার পঠিত | পড়ুন মিনিটে
চাঁদপুরের কচুয়া উপজেলার ০৩ নং বিতারা ইউনিয়ন বিভক্তকরনে অবহেলিত মানুষের নাগরিক সুবিধা নিশ্চিত করতে গতকাল ১৮ই অক্টোবর রবিবার দুপুরে বুধুন্ডা-বাতাপুকুরিয়া সড়কে বুধুন্ডা এলাকার সর্বস্তরের নাগরিক জনতার ব্যানারে “বুধুন্ডা ইউনিয়ন” গঠনের দাবীতে ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনকারীরা জানান, দীর্ঘ দিন ধরে তারা শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো ও অন্যান্য নাগরিক সুযোগ সুবিধা থেকে অবহেলিত হয়ে আছে। অথচ, এই বৈষম্য দূর করতেই বৃহত্তর বিতারা ইউনিয়নকে দুই ভাগে বিভক্তকরনে “বুধুন্ডা ইউনিয়ন” নামে গঠিত হলে প্রশাসনিক সেবা সহজলভ্য হবে ও উন্নয়ন ত্বরান্বিত হবে এবং নতুন ইউনিয়নকে বুধুন্ডা ইউনিয়ন নামে নামকরন করতে হবে। নাম করন হলে এলাকার জনগনের দীর্ঘদিনের আশা আকাঙ্খার প্রতি প্রতিফলন সৃষ্টি হবে। মানববন্ধনে বক্তব্য রাখেন, কচুয়া উপজেলা জাতীয়তাবাদী দল বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক ও উপজেলা যুবদলের সিনিয়র সহ সভাপতি মোঃ মনির হোসেন, বিতারা ইউনিয়ন জাতীয়তাবাদী দল বিএনপির সভাপতি মোঃ শহীদুল্লাহ্ ভূইয়া, ০২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ওয়াদুধ প্রধান, চন্দু মূন্সী, মোঃ আলমগীর হোসেন,জাকির হোসেন, জামায়েত নেতা মোঃ জাকির হোসেন, জহির মোল্লা, আনোয়ার মোল্লা, কামাল মেম্বার, রিহান প্রধান কুদ্দুস, আবু ইউসুফ বকাউল, আরিফ হোসেন,শাহ আলম মাষ্টার, ডালিম, নেছার আহমেদ, রমিজ পাটোয়ারী,আবু তাহের,বাসার প্রধানসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
পরিশেষে, বুধুন্ডা ইউনিয়ন গঠনের প্রয়োজনীয় উদ্যোগ করার জন্য কচুয়ার সাংসদ, শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন এমপির সূ-দৃষ্টি কামনা করছেন এলাকাবাসী।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com