শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

গাইবান্ধায় ডিবি পুলিশের অ্যাকশন : দেশীয় অস্ত্রসহ গ্রেফতার দুই

আনোয়ার হোসেন,   |   সোমবার, ৩১ অগাস্ট ২০২৬   |   প্রিন্ট   |   ৬২৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

গাইবান্ধায় ডিবি পুলিশের অ্যাকশন : দেশীয় অস্ত্রসহ গ্রেফতার দুই

গাইবান্ধা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে দেশীয় অস্ত্র উদ্ধারসহ ২জনকে গ্রেফতার করা হয়েছে।

গতকাল শনিবার (৩০ আগস্ট ২০২৬) সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের দক্ষিণ কোমরপুর এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হচ্ছেন ওই গ্রামের বাসিন্দা রাসেল মিয়া (৩০) এবং গাইবান্ধা শহরের ব্রিজরোড কালিবাড়ী এলাকার বাসিন্দা হৃদয় সরকার পনির ওরফে পূর্ণ (৪০)।

জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ সুত্রে জানা গেছে,
গাইবান্ধা ‎পুলিশ সুপারের দিকনির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জের নেতৃত্বে একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে
বল্লমঝাড় ইউনিয়নের দক্ষিণ কোমরপুর এলাকায় অভিযান পরিচালনা করে। ‎অভিযানে রাসেল মিয়াকে তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়। এ সময় তার শয়নকক্ষের তোষকের নিচ থেকে একটি সুইচ গিয়ার টিপ চাকু, একটি লোহার শাবল, একটি লোহার চেইন, একটি চাইনিজ কুড়ালসাদৃশ কাঠের বাটযুক্ত রাউডি এবং একটি স্টিলের পাইপ উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাসেল মিয়া এসব অস্ত্র বিভিন্ন অপরাধ সংঘটনসহ মানুষকে ভয়ভীতি প্রদর্শনের কাজে ব্যবহার করতেন বলে স্বীকার করেন। তার দেওয়া তথ্যের ভিত্তিতে হৃদয় সরকার পনির ওরফে পূর্ণ (৪০)কে গ্রেফতার করা হয়। পরে তার বাড়ির শয়নকক্ষের তোষকের নিচ থেকে একটি ধারালো লোহার ছোরা ও একটি লোহার বাটযুক্ত হাতুড়ি উদ্ধার করা হয়।

‎পুলিশ জানায়, উদ্ধার হওয়া দেশীয় অস্ত্রগুলো নিজেদের হেফাজতে রেখে পরস্পর যোগসাজশে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহার করা হতো।

পুলিশ জানায়, ‎এ ঘটনায় আজ গাইবান্ধা সদর থানায় অস্ত্র আইনে নিয়মিত মামলা (নং-৬৯) দায়ের করা হয়। জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও

.

Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com