সোহাগ মিয়া | শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ | প্রিন্ট | ৩০ বার পঠিত | পড়ুন মিনিটে
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের রিয়াজউদ্দিন পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ১৩তম মিনিবার ফুটবল টুর্নামেন্ট ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গত ৩০শে অক্টোবর, ২০২৬ খ্রিষ্টাব্দ, রোজ শুক্রবার বিকেল ৪:০০ ঘটিকায় এই টুর্নামেন্টের আয়োজন করা হয়।
খেলা পরিচালনা কমিটি ও উজানচর ইউনিয়ন যুবদলের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা যুবদলের আহ্বায়ক জনাব খাইরুল আনাম বকুল (ভিপি)।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জনাব মুরাদ আল রেজা, গোয়ালন্দ উপজেলা যুবদলের আহ্বায়ক জনাব ফারুক দেওয়ান, সদস্য সচিব জনাব সানোয়ার আহমেদ সানু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব শামীম মোল্লা, যুগ্ম আহ্বায়ক জনাব রাজু সিকদার, যুগ্ম আহ্বায়ক জনাব রাজিবুল হাসান রাজিব । পৌর বিএনপি’র প্রচার সম্পাদক সেলিম শেখ।
এবং উজানচর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক জনাব আরজু প্রামানিক এম ও সদস্য সচিব জনাব ফজলুল রহমান ফেলু।
অনুষ্ঠানে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দের উপস্থিতিতে টুর্নামেন্টের বিভিন্ন পর্বের পুরস্কার বিতরণ করা হয়।
টুর্নামেন্টটি সফল করতে সার্বিক দায়িত্বে ছিলেন খেলা পরিচালনা কমিটির আহ্বায়ক সবুজ শেখ ছুবুর এবং গোয়ালন্দ ইয়ুথ এন্ড স্পোর্টস ডেভেলপমেন্ট সোসাইটির সভাপতি ও খেলা পরিচালনা কমিটির সদস্য সচিব মো: জাহিদ হাসান।
“মাদককে না বলুন, খেলাধুলাকে হ্যাঁ বলুন”—এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত এই টুর্নামেন্ট স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা সৃষ্টি করে।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com